সংবাদ

শ্যামলীতে বাসে আগুন


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম

শ্যামলীতে বাসে আগুন
ছবি : সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, মঙ্গলবার রাতে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে এলে কে বা কারা বাসটিতে আগুন দেয়। তবে বাসে কোনো যাত্রী ছিলেন না। চালক ও তার একজন সহকারী ছিলেন। তারা কেউ হতাহত হননি।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনো পুরোপুরি নেভেনি। কে বা কারা আগুন দিয়েছে, খোঁজার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র বলছে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শ্যামলীতে বাসে আগুন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, মঙ্গলবার রাতে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে এলে কে বা কারা বাসটিতে আগুন দেয়। তবে বাসে কোনো যাত্রী ছিলেন না। চালক ও তার একজন সহকারী ছিলেন। তারা কেউ হতাহত হননি।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনো পুরোপুরি নেভেনি। কে বা কারা আগুন দিয়েছে, খোঁজার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র বলছে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত