বিদ্যমান সরকারি সেবা ব্যবস্থার মাধ্যমে প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) সহায়তা দেওয়া সম্ভব এবং এর মাধ্যমে শিশু প্রতিপালনের চর্চা ও ঘরে শিশুর শেখা ও বিকাশে সহায়ক কার্যক্রম উন্নত হতে পারে। তবে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের অভিজ্ঞতা দেখিয়েছে, কাঙ্ক্ষিত ফল পেতে বাস্তবায়নের মান, নিয়মিত তদারকি এবং মাঠ পর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় সহায়তা ও সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঢাকায় আয়োজিত “বাংলাদেশে প্রারম্ভিক শিশু বিকাশ ও আগামীর পথ” শীর্ষক জাতীয় গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। থ্রাইভ কর্মসূচির ন্যাশনাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং আইসিডিডিআর,বি’র এমেরিটাস সায়েন্টিস্ট ড. জেনা ডেরাখশানি হামাদানি গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা উপস্থাপন করেন। গবেষণার তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে ১৫ হাজারের বেশি শিশুর কাছে এই সেবা পৌঁছানো হয়েছে এবং স্বাস্থ্যকর্মী ও পরিদর্শকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শিশুর সঠিক পুষ্টি ও বুদ্ধিবৃত্তিক বিকাশ
অনুষ্ঠানে আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ পুষ্টি ও শিশুর প্রাথমিক মস্তিষ্ক বিকাশের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জীবনের শুরুর দিকে অপুষ্টি শিশুর মস্তিষ্কের বিকাশ ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে শিশুর পুষ্টি ও বিকাশ দুই দিকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন।”
গবেষণা থেকে জানা যায়, সাম্প্রতিক একটি ক্লাস্টার-কন্ট্রোল্ড ট্রায়ালে কর্মসূচিতে অংশ নেওয়া পরিবারগুলোর শিশু প্রতিপালন ও শেখার উপকরণের প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে বাড়লেও দীর্ঘমেয়াদী কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য নিয়মিত তদারকি ও সেবার সঠিক মান ধরে রাখা অপরিহার্য।
দেশব্যাপী জাতীয় রূপরেখা ও নীতি নির্ধারণ
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি প্রারম্ভিক শিশু বিকাশ কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “প্রারম্ভিক শিশু বিকাশের গুরুত্ব সম্পর্কে আমাদের এখন যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। গবেষণায় দেখা গেছে, খেলাধুলা ভিত্তিক শেখা, বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা এবং শিশুর সঙ্গে নিয়মিত পারস্পরিক যোগাযোগ তার বুদ্ধিবৃত্তিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এর সুফল পরবর্তী শিক্ষাজীবনেও পাওয়া যায়।”
দেশে শেখার ঘাটতি দূর করতে তিনি সারা দেশের শিশুদের এর আওতায় আনার জন্য সমন্বিত জাতীয় পরিকল্পনার আহ্বান জানান।
টেকসই অর্থায়ন ও সেবার গুণগত মান
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের টিম লিডার ও এডুকেশন অ্যাডভাইজার মোহাম্মদ গোলাম কিবরিয়া সেবার গুণগত মান ধরে রাখার তাগিদ দিয়ে বলেন, “কার্যক্রম সম্প্রসারণ মানে শুধু বেশি মানুষের কাছে পৌঁছানো নয়। একই সঙ্গে সেবার মান বজায় রাখা, মাঠপর্যায়ের সক্ষমতা শক্তিশালী করা, টেকসই অর্থায়ন নিশ্চিত করা এবং সরকারের নেতৃত্ব ও দায়িত্ব গ্রহণও জরুরি।”
পাশাপাশি কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুজ্জোহা স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে শিশু ও মায়েদের সহায়তায় আইসিডিডিআরবি’র কাজের প্রশংসা করেন। যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড সরকারের অর্থায়নে এবং অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্ট ও আইসিডিডিআরবি’র যৌথ পরিচালনায় এই থ্রাইভ কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন