সংবাদ

পরিসংখ্যান দিবসের তারিখ পরিবর্তনে ইতিহাসের দায়

ড. এম ছায়েদুর রহমান
ড. এম ছায়েদুর রহমান
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

পরিসংখ্যান দিবসের তারিখ পরিবর্তনে ইতিহাসের দায়
ছবি : সংগৃহীত

পরিসংখ্যান কেবল সংখ্যার সমষ্টি নয়; এটি একটি জাতির উন্নয়ন, পরিকল্পনা, গবেষণা ও ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান ভিত্তি। বিশ্বব্যাপী পরিসংখ্যানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে জাতিসংঘ প্রতি পাঁচ বছর অন্তর ২০ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করে। এর মূল উদ্দেশ্য হলো নির্ভরযোগ্য, মানসম্মত ও তথ্যভিত্তিক পরিসংখ্যানের গুরুত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

বাংলাদেশেও পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে জাতীয় পরিসংখ্যান দিবস পালনের একটি যৌক্তিক ও ঐতিহাসিক ভিত্তি তৈরি হয়েছিল। ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পরিসংখ্যান আইন, ২০১৩ পাস হয়। এই দিনটি বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে ২৭ ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা অত্যন্ত যুক্তিসংগত, তথ্যসম্মত ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।

এখানে উল্লেখ্য যে ২০২০ সালের ৮ জুন ক্যাবিনেট মিটিং-এ বিষয়টির গুরুত্ব তুলে ধরে উপস্থাপন করেন আমার বন্ধু সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র সচিব। বিস্তারিত আলোচনান্তে তা অনুমোদন হয়। এ ব্যাপারে আমার ও আমার শিক্ষক, সহকর্মীদের আন্তরিক পরামর্শ সহায়ক ভুমিকা পালন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ পরিসংখ্যান আইন ও জাতীয় পরিসংখ্যান দিবসের ব্যপারে ছোট্ট অবদান রেখেছে। তাই বলতে পারি আমরা ইতিহাসের সাক্ষী।

পরিসংখ্যান আইন প্রণয়নের দিনকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে প্রতিষ্ঠা করার মধ্যে রয়েছে ইতিহাসের স্বীকৃতি, আইনগত ভিত্তি এবং জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার প্রতি সম্মান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সরকারি তথ্যেও ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে উল্লেখ করা হয়েছে।

কিন্তু প্রশ্ন উঠেছে, ২০২৬ সালে জাতীয় পরিসংখ্যান দিবস ৮ নভেম্বর পালনের সিদ্ধান্ত বা উদ্যোগ কেন? কেন ২৭ ফেব্রুয়ারির মতো ঐতিহাসিক, আইনগত ও তথ্যসমৃদ্ধ দিনকে পাশ কাটিয়ে অন্য একটি তারিখ সামনে আনা হচ্ছে? জাতীয় দিবস কি কেবল একটি আনুষ্ঠানিকতা, নাকি এর সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের প্রশ্ন?

আমার বিবেচনায়, জাতীয় পরিসংখ্যান দিবসের তারিখ পরিবর্তন বা বিকল্প তারিখ নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা, যুক্তি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আইনগত ভিত্তি থাকা অপরিহার্য। কোনো সিদ্ধান্ত যদি পরিসংখ্যানবিদ, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং ডাটা সায়েন্টিস্টদের আবেগ ও প্রত্যাশাকে উপেক্ষা করে নেওয়া হয়, তাহলে তা প্রশ্নবিদ্ধ হওয়াই স্বাভাবিক।

আরও উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত বিভিন্ন তথ্য-উপাত্তের নির্ভরযোগ্যতা, সামঞ্জস্য, পদ্ধতিগত স্বচ্ছতা ও ব্যবহারযোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। কোনো পরিসংখ্যান যদি বাস্তবতার যথাযথ প্রতিফলন না ঘটায়, তবে তার ভিত্তিতে জাতীয় পরিকল্পনা, নীতিনির্ধারণ, অর্থনৈতিক বিশ্লেষণ কিংবা গবেষণার মডেল তৈরি করা কঠিন হয়ে পড়ে।

পরিসংখ্যানের মূল শক্তি হলো তার নির্ভুলতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা। তথ্যের মান নিয়ে প্রশ্ন থাকলে শুধু গবেষক বা ডাটা সায়েন্টিস্টরাই ক্ষতিগ্রস্ত হন না; ক্ষতিগ্রস্ত হয় দেশের উন্নয়ন পরিকল্পনা, নীতিনির্ধারণ ও ভবিষ্যৎ প্রজন্মের গবেষণার ভিত্তি।

এখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী সঠিক, নির্ভুল ও সময়োপযোগী পরিসংখ্যান প্রণয়ন ও সংরক্ষণ এবং নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করা বিবিএসের অন্যতম প্রধান দায়িত্ব। অতএব, তথ্যের গুণগত মান নিশ্চিত করা ও জনগণের আস্থা অর্জন করা প্রতিষ্ঠানটির মৌলিক কর্তব্য।

জাতীয় পরিসংখ্যান দিবসের তারিখ নিয়ে বিতর্ক এবং পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ—এই দুটি বিষয়কে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। একটি দেশের পরিসংখ্যান ব্যবস্থার প্রতি আস্থা তৈরি হয় তার ঐতিহাসিক ধারাবাহিকতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং তথ্যের মানের মাধ্যমে।

আজ বাংলাদেশের লাখ লাখ পরিসংখ্যানবিদ, ডাটা সায়েন্টিস্ট, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী স্বপ্ন দেখেন একটি আধুনিক, আন্তর্জাতিক মানসম্পন্ন এবং তথ্যভিত্তিক পরিসংখ্যান ব্যবস্থার। তারা চান, বাংলাদেশে পরিসংখ্যান হবে উন্নয়ন পরিকল্পনার নির্ভরযোগ্য ভিত্তি, গবেষণার শক্তিশালী হাতিয়ার এবং জাতীয় অগ্রগতির অন্যতম চালিকাশক্তি।

জাতীয় পরিসংখ্যান দিবসের তারিখ নিয়ে এই অনিশ্চয়তা ও বিতর্ক তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে আঘাত করেছে। ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত একটি দিবসের গুরুত্ব ও তাৎপর্য উপেক্ষা করা হলে তা ইতিহাসের ধারাবাহিকতা এবং জাতীয় পরিসংখ্যান ঐতিহ্যের প্রতি অবিচার বলে বিবেচিত হতে পারে।

আমাদের দাবি—

১. ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে বহাল রাখার যৌক্তিকতা পুনর্বিবেচনা করা হোক।

২. ২০২৭ সালে ৮ নভেম্বর দিবসটি পালনের সিদ্ধান্তের আনুষ্ঠানিক কারণ ও আইনগত ভিত্তি জনসমক্ষে প্রকাশ করা হোক।

৩. জাতীয় পরিসংখ্যান দিবসের তারিখ নির্ধারণে পরিসংখ্যানবিদ, ডাটা সায়েন্টিস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের মতামত গ্রহণ করা হোক।

৪. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের নির্ভুলতা, স্বচ্ছতা, পদ্ধতিগত মান ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে স্বাধীন ও পেশাগত পর্যালোচনার ব্যবস্থা করা হোক।

৫. জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত রেখে গবেষণা, পরিকল্পনা ও নীতিনির্ধারণের জন্য নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে প্রতিষ্ঠিত করা হোক।

পরিশেষে বলতে চাই, জাতীয় পরিসংখ্যান দিবস কোনো প্রতিষ্ঠানের একক সম্পত্তি নয়; এটি দেশের সমগ্র পরিসংখ্যান পেশাজীবী, গবেষক, শিক্ষার্থী এবং তথ্যভিত্তিক উন্নয়নে বিশ্বাসী মানুষের সম্মিলিত ঐতিহ্য। ২৭ ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়; এটি বাংলাদেশের পরিসংখ্যান আইন, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা এবং পরিসংখ্যান পেশার ঐতিহাসিক স্বীকৃতির স্মারক।

জাতীয় পরিসংখ্যান দিবসের তারিখ নিয়ে তালবাহানা নয়, আমরা চাই ইতিহাসের মর্যাদা, তথ্যের নির্ভরযোগ্যতা, পেশাগত সম্মান এবং একটি শক্তিশালী জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা। পরিসংখ্যানের ইতিহাস বিকৃত নয়, সংরক্ষিত হোক। পরিসংখ্যানের তথ্য বিভ্রান্তিকর নয়, নির্ভরযোগ্য হোক। জাতীয় পরিসংখ্যান দিবস হোক যুক্তি, ইতিহাস ও পেশাগত মর্যাদার প্রতীক।

লেখক: উপাচার্য, নর্থ বেংগল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পরিসংখ্যান দিবসের তারিখ পরিবর্তনে ইতিহাসের দায়

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত