এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পেছানোর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
তবে এই আহ্বানে সাড়া না দিয়ে নিজেদের পূর্বঘোষিত সূচিমতোই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, সবার সম্মতিতে পূর্বঘোষিত সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময়েই ভর্তি আবেদন ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও পরিষ্কার করেন, ইউজিসির সিদ্ধান্তের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত অনুযায়ীই যাবতীয় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে দুপুরে ইউজিসি কার্যালয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি থেকে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাদেরও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানুয়ারি থেকে ভর্তি আবেদন গ্রহণ ও ফেব্রুয়ারিতে পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে একই দিনে যেন একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না পড়ে, সে বিষয়ে সময়সূচি সমন্বয়ের পরামর্শ দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের অনলাইন আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় এবং চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং অন্যান্য ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিট ব্যতীত অন্য তিনটি প্রধান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে অনুষ্ঠিত হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন