দেশের ব্যাংকিং খাতের জন্য এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের তফসিলি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
গত পাঁচ বছরের ধারাবাহিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, দেশের আর্থিক খাতে খেলাপি ঋণের অঙ্ক এবং এর হার দুটোই লাফিয়ে লাফিয়ে বেড়েছে, যা অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন।
সংসদে পেশ করা তথ্য অনুযায়ী, বিগত বছরগুলোতে খেলাপি ঋণের গ্রাফ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী ছিল। ২০২২ সালে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ছিল সেসময়ের মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। এরপর ২০২৩ সালে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩১ থেকে ৮ দশমিক ৩৯ শতাংশের ঘরে। পরের বছর অর্থাৎ ২০২৪ সালে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকায় পৌঁছায়, যার মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা বা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ।
পরিসংখ্যানের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে ২০২৫ সালেও। ওই বছর মোট ঋণের পরিমাণ বেড়ে ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা হয় এবং একই সময়ে খেলাপি ঋণও বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকায় গিয়ে ঠেকে, যা মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ।
সর্বশেষ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশের ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকাই এখন খেলাপি ঋণ, যা বর্তমান মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। টানা পাঁচ বছরের এই ব্যবধানে খেলাপি ঋণের রেকর্ড বৃদ্ধি পুরো অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
সংসদে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পাশাপাশি বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ পুনরায় দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, যারা এই বিষয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অর্জিত অবৈধ সম্পদের বিবরণী অনুসন্ধান করা হচ্ছে এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন দপ্তর ও সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে।
এছাড়া ব্যাংক খাতে সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনা, বড় বড় খেলাপিদের কাছ থেকে ঋণের আটকে থাকা টাকা আদায় এবং ভবিষ্যতে এ ধরনের ঋণ জালিয়াতি পুরোপুরি প্রতিরোধ করার জন্য একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
অর্থ পাচার রোধ এবং বিদেশে লুকিয়ে রাখা সম্পদ আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলএআর পাঠানোর উদ্যোগসহ নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংসদকে অবহিত করেন তিনি।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন