ডিজিটাল ব্যাংকিং সেবার বিস্তৃতি বাড়লেও গ্রাহকসেবামূলক অ্যাপের সাইবার নিরাপত্তায় পিছিয়ে রয়েছে দেশের অনেক ব্যাংক। নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকলেও তাৎক্ষণিক ঝুঁকি শনাক্ত ও মোকাবিলায় ব্যাংকগুলোর স্পষ্ট দুর্বলতা দেখা যাচ্ছে।
দেশে পরিচালিত জরিপে অংশ নেওয়া ব্যাংকগুলোর মাত্র ৩১ শতাংশের নিয়মিত পরীক্ষিত লিখিত ইনসিডেন্ট রেসপন্স পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মাত্র ৪৪ শতাংশ ব্যাংক রিয়েল-টাইমে এপিআই ট্রাফিক পর্যবেক্ষণ করতে পারছে।
৮১ শতাংশ ব্যাংকে নিরাপত্তা-সংক্রান্ত ইভেন্ট লগিংয়ের ব্যবস্থা থাকলেও ফিশিং, সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা, গ্রাহকের অ্যাকাউন্ট দখল এবং পাসওয়ার্ড চুরির মতো ঘটনা বড় উদ্বেগ সৃষ্টি করেছে। এসব প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগ থাকলেও গ্রাহকের আচরণে এর প্রভাব পরিমাপের প্রবণতা খুবই কম। পরিচয় যাচাইয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ঘাটতি। ৭৮ শতাংশ ব্যাংকে ডিভাইস বাইন্ডিং ও পুনরায় পরিচয় যাচাইয়ের সুবিধা থাকলেও ঝুঁকি বিবেচনায় পদ্ধতি পরিবর্তনকারী অ্যাডাপটিভ অথেনটিকেশন ব্যবহার করছে মাত্র ১৬ শতাংশ ব্যাংক।
তৃতীয় পক্ষের সেবাদাতাদের নিরাপত্তা তদারকিতেও বড় ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। ব্যাংকিং খাতে ৭৮ শতাংশ ব্যাংক অন্তত একটি ভেন্ডরের তৈরি অ্যাপ ব্যবহার করলেও মাত্র ৩৪ শতাংশ ব্যাংক এসব এপিআইয়ের নিরাপত্তাঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে।
এর সঙ্গে বাজেট ও দক্ষ জনবলের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ৪৭ শতাংশ ব্যাংক বাজেটের সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং ৩৮ শতাংশ ব্যাংক দক্ষ সাইবার নিরাপত্তা জনবলের ঘাটতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।
ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা জোরদারে কার্যকর পরামর্শ তুলে ধরা হয়েছে। সমাপনী বক্তব্যে বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে নিয়মিত যৌথ নিরাপত্তা মহড়া, জালিয়াতির অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা এবং কার্যকর গ্রাহক যাচাই পদ্ধতি চালুর তাগিদ দেন।
একই সাথে তৃতীয় পক্ষের সেবাদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে জবাবদিহি প্রতিষ্ঠা ও দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "নিরাপত্তা মহড়ায় শনাক্ত হওয়া দুর্বলতা কত দ্রুত সমাধান হচ্ছে এবং গ্রাহকের অভিযোগ পাওয়ার পর কত দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়মিত পরিমাপ করতে হবে।"

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন