টেস্ট ক্রিকেটে অভিষেকের মুহূর্তটি স্মরণীয় করে রাখার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু সেই স্বপ্নের শুরুতেই ধাক্কা খেলেন তরুণ এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের প্রথম টেস্টের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন রবিন।
এর মধ্য দিয়ে টেস্ট অভিষেকের প্রথম বলেই উইকেট হারানো ব্যাটারদের বিরল তালিকায় নাম লেখালেন তিনি। টেস্ট ইতিহাসে তার আগে এমন ঘটনার শিকার হয়েছিলেন মাত্র তিনজন।
১৯৯২ সালে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আব্দুল মালিক নিজেদের প্রথম টেস্টের প্রথম বলেই আউট হয়েছিলেন।
বাংলাদেশের টেস্ট ইতিহাসেও অভিষেকের প্রথম বলেই আউট হওয়ার ঘটনা আগে ঘটেছে তিনবার। ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক এবং ২০১৮ সালে নাজমুল ইসলাম এই অভিজ্ঞতার মুখোমুখি হন।
তবে আগের তিনজনের কেউই ছিলেন না ওপেনার। ফলে মাহফিজুল ইসলাম রবিন বাংলাদেশের প্রথম ওপেনার, যিনি অভিষেক টেস্টের কোনো ইনিংসের প্রথম বলেই আউট হলেন।
রবিনকে ফিরিয়ে ম্যাচের প্রথম বলেই উইকেট শিকারের তালিকায় নিজের নাম তুলেছেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
রাবাদার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়েছিলেন বার্ট ভোলার, অ্যালান ডোনাল্ড ও ডেল স্টেইন।
১৯০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্ট ভোলার, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালান ডোনাল্ড এবং ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ডেল স্টেইন ম্যাচের প্রথম বলেই প্রতিপক্ষের ব্যাটারকে ফিরিয়েছিলেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন