সংবাদ
সংবাদ

থমথমে গোপালগঞ্জ : যান চলাচল বন্ধ, এখনো জ্বলছে থানা

প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম

থমথমে গোপালগঞ্জ : যান চলাচল বন্ধ, এখনো জ্বলছে থানা
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বুধবার (১৮ নভেম্বর) সকালেও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাত থেকেই জেলায় যান চলাচল বন্ধ রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার রাতে থানায় হামলা, ভাঙচুর এবং ভবন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় থানা থেকে গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন বিক্ষুব্ধরা। এতে ওই রুটে সব ধরনের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বুধবার সকালেও জেলায় যান চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার পর থেকে টুঙ্গিপাড়া জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আগুনে এখনো থানার আসবাবপত্র জ্বলতে দেখা যায়, তবে সেখানে ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে আগুন নেভাতে দেখা যায়নি। থানায় কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্য ছাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল চোখে পড়েনি। এমনকি মোতায়েনকৃত এপিবিএন সদস্যদেরও এলাকা থেকে সরে যেতে দেখা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারের পরপরই নেতাকর্মী ও সমর্থকরা তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে মসজিদে মাইকিং করা হলে মুহূর্তের মধ্যে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুক লাইভে এসে এই হামলা চালান বলে জানা গেছে। হামলাকারীরা থানায় ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের ৬টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ সময় থানা থেকে গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়া হলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হলে নিলফা বাজার এলাকায় তারা হামলার শিকার হন। বিক্ষুব্ধরা সেখানে বিজিবির একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও একটি জিপসহ মোট চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এরপর রাত পৌনে ৯টার দিকে বিক্ষুব্ধরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং তার আত্মীয়স্বজনের আরও ৮টি বাড়িতে অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

থমথমে গোপালগঞ্জ : যান চলাচল বন্ধ, এখনো জ্বলছে থানা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত