সংবাদ
সংবাদ

নেত্রকোনায় বন্ধ রেলস্টেশনে দুর্বৃত্তদের আগুন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম

নেত্রকোনায় বন্ধ রেলস্টেশনে দুর্বৃত্তদের আগুন
ছবি : সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বন্ধ থাকা অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন এক যুবক। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবককে দেখা যায়। ভিডিওর স্ক্রলে ‘১৭ নভেম্বর, ২০২৬ ইং। অতিথপুর রেল স্টেশন, নেত্রকোনা’ লেখা ছিল। আগুন লাগানোর পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম। তিনি বলেন, প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রল বা কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় কাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি। 

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা-পুলিশের তথ্যানুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দিয়ে দুর্বৃত্তরা ভিডিও করে পালিয়ে যায়। বন্ধ থাকা এই স্টেশনের প্ল্যাটফর্মে বড় কোনো ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। 

এর আগেও নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাতলী ও সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় বন্ধ রেলস্টেশনে দুর্বৃত্তদের আগুন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত