কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বিস্তৃত করতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এআই চ্যাটবট জেমিনি যুক্ত করার সুযোগ নিয়ে আসছে গুগল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুগল ওয়ালেট ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যবহারকারীরা ব্যাংক অ্যাকাউন্ট জেমিনির সঙ্গে সংযুক্ত করতে পারবেন।
এর মাধ্যমে ব্যক্তিগত আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ, খরচ ও নগদ অর্থের প্রবাহের হিসাব রাখা, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন শনাক্ত করা এবং বাজেট তৈরিতে সহায়তা করবে জেমিনি। এমনকি ছুটির দিন বা বিশেষ ভ্রমণের পরিকল্পনাতেও এটি বাজেট তৈরিতে সাহায্য করবে।
নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গুগল জানিয়েছে, জেমিনি কেবল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখতে ও বিশ্লেষণ করতে পারবে; ব্যবহারকারীর হয়ে কোনো অর্থ স্থানান্তর, লেনদেন বা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবে না। সম্পূর্ণ ঐচ্ছিক এই ফিচারটি যেকোনো সময় সেটিংস থেকে চালু বা বন্ধ করা যাবে। ওয়েব ও মোবাইল - উভয় প্ল্যাটফর্মেই এটি চালু হচ্ছে এবং আরও বিস্তারিত বিশ্লেষণের জন্য ফিনটেক প্রতিষ্ঠান প্লেইডের সঙ্গে অংশীদারত্ব করেছে গুগল।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন