সংবাদ
সংবাদ

দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল ফেরি চলাচল


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম

দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল ফেরি চলাচল
ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। এতে ঘাট এলাকায় কিছু সময় যানবাহন ও যাত্রীদের অপেক্ষা করতে হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ডিউটি অফিসার মো. বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দৃষ্টিসীমা সীমিত হয়ে যাওয়ায় দুই ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল ফেরি চলাচল

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। এতে ঘাট এলাকায় কিছু সময় যানবাহন ও যাত্রীদের অপেক্ষা করতে হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ডিউটি অফিসার মো. বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দৃষ্টিসীমা সীমিত হয়ে যাওয়ায় দুই ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত