সংবাদ
সংবাদ

ন্যাটো মিত্রদের সতর্কবার্তা দিল পেন্টাগন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

ন্যাটো মিত্রদের সতর্কবার্তা দিল পেন্টাগন
ছবি : সংগৃহীত

নিজেদের প্রচলিত প্রতিরক্ষাব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে গিয়ে অস্ত্র কেনার চুক্তি থেকে মার্কিন কোম্পানিগুলোকে বাদ না দেওয়ার বিষয়ে ইউরোপীয় ন্যাটো মিত্রদের সতর্ক করেছেন পেন্টাগনের নীতিবিষয়ক প্রধান এলব্রিজ কলবি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এলব্রিজ কলবি বলেন, ইউরোপের জনগণের বৃহত্তর প্রতিরক্ষা ব্যয় থেকে লাভবান হওয়া উচিত - এটি যুক্তিসংগত। তবে বিশ্বের সেরা অস্ত্র তৈরি করে মার্কিন কোম্পানিগুলোই। ‘ন্যাটো ৩.০’-এর অধীনে একটি নিরাপদ ইউরোপ গড়তে হলে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমানের মতো অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

যুক্তরাষ্ট্র কেবল মার্কিন উৎপাদনের ওপরই জোর দিচ্ছে না উল্লেখ করে কলবি জানান, প্রতিরক্ষা শিল্পে যৌথ সহযোগিতায় ওয়াশিংটন প্রস্তুত রয়েছে, তবে এই সম্পর্ক হতে হবে ‘বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ’। 

ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাব্য সময়সীমা ও পরিধি নিয়ে এক প্রশ্নের জবাবে পেন্টাগনের এই কর্মকর্তা জানান, গত জুনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ছয় মাস মেয়াদি যে পর্যালোচনা শুরু করেছিলেন, আগামী ১ ডিসেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যেই তা শেষ হবে বলে তিনি আশাবাদী। বর্তমানে ইউরোপে প্রায় ৮০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

কলবি জার্মানি, স্ক্যান্ডিনেভীয় দেশসমূহ, পোল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রশংসা করেন এবং অন্য মিত্রদেরও দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি পশ্চিম গোলার্ধ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মতো প্রয়োজনীয় জায়গায় নিয়োগ করবে। এর অর্থ ইউরোপকে ত্যাগ করা নয়; বরং শীতল যুদ্ধের সময়কার ‘ন্যাটো ১.০’-এর আদলে সামরিক প্রস্তুতির ভিত্তিতে মিত্রদের সঙ্গে নতুন ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। 

এদিকে বৈঠকের আগে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপে মার্কিন সেনা কমানোর বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তারা আশা করছেন। বর্তমানে জার্মানিতে প্রায় ৩৫ হাজার মার্কিন সেনা রয়েছে, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক উপস্থিতি।

ন্যাটো সদর দপ্তরে ইউক্রেনের সামরিক সমর্থক গোষ্ঠী ‘র‍্যামস্টেইন গ্রুপ’-এর ওই বৈঠকে আসন্ন তীব্র শীতের আগে কিয়েভকে আরও অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পিস্টোরিয়াস জানান, ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য আরও পিএসি-২ ও পিএসি-৩ ক্ষেপণাস্ত্র সরবরাহে জার্মানি ও নরওয়ে যৌথভাবে নতুন একটি মার্কিন অস্ত্র প্যাকেজের অর্থায়ন করবে। এই প্যাকেজে বার্লিন প্রায় ৩০ কোটি ডলার দেবে। ইউক্রেনকে সহায়তা করা কোনো দাতব্য কাজ নয়; বরং এটি ইউরোপের নিরাপত্তা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানোর প্রশ্ন বলে মন্তব্য করেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ন্যাটো মিত্রদের সতর্কবার্তা দিল পেন্টাগন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত