পরিবেশবান্ধব উদ্ভাবকেরা ভবিষ্যৎ প্রজন্মের জীবন বদলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত এবারের ‘আর্থশট প্রাইজ’ বিজয়ীদের সম্মাননা জানানোর অনুষ্ঠানে তারা এ কথা বলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পাঁচটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রকল্পের পরিধি বাড়াতে প্রতিটি বিজয়ী প্রতিষ্ঠান বা উদ্যোগ ১০ লাখ পাউন্ড করে অর্থ পুরস্কার পাবে।
এবারের আসরে ‘প্রকৃতি রক্ষা ও পুনরুদ্ধার’ বিভাগে পুরস্কার জিতেছে ভুটান। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ মানুষের পানি সরবরাহ সুরক্ষিত রাখতে পরিবেশবান্ধব নীতি গ্রহণ এবং ৫০ হাজার হেক্টর ক্ষতিগ্রস্ত ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে দেশটিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
অন্যান্য বিভাগের বিজয়ীরা হলো - ‘বর্জ্যমুক্ত বিশ্ব গঠন’ বিভাগে ফ্রান্সের ‘পিএফএএস-ফ্রি ফ্রান্স’ প্রচারাভিযান, ‘সাগর পুনরুজ্জীবন’ বিভাগে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউয়ের ‘নিউ ওশান ওয়াইড ট্রাস্ট’, ‘বায়ু বিশুদ্ধকরণ’ বিভাগে ভারতের ‘মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি’ (১০ লাখ ইলেকট্রিক রিকশা চালুর উদ্যোগের জন্য) এবং ‘জলবায়ু সংকট সমাধান’ বিভাগে বৈশ্বিক জ্বালানি প্রতিষ্ঠান ‘অরস্টেড’।
চার বছরের মধ্যে এটিই প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। ক্যানসারের চিকিৎসার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক সফর থেকে বিরত ছিলেন কেট। অনুষ্ঠানে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে সবুজ গালিচায় হাটেন এই রাজদম্পতি। উইলিয়াম পরেছিলেন ভারতীয় ঘরানার জ্যাকেট ‘বন্ধগলা’ এবং কেটের পরনে ছিল মহিমা মহাজনের নকশা করা হাতে বোনা সিল্ক জর্জেট ও বেনারসি সোনালি কাজ করা আনারকলি পোশাক।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রিন্স উইলিয়াম বলেন, ইতিবাচক পরিবর্তনকে অপরিবর্তনীয় করে তোলার জন্য বর্তমান দশকই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর কেট মিডলটন পরিবেশ সংকট মোকাবিলায় কাজ করা উদ্যোক্তা ও বিজ্ঞানীদের ‘আশার প্রতীক’ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের এই কাজ আগামী প্রজন্মের জীবনমান উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আনবে।
বলিউড নির্মাতা করণ জোহরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, হলিউড অভিনেতা রামি মালেক এবং বলিউড তারকা আলিয়া ভাট ও সোনম কাপুর। সংগীত পরিবেশন করেন ব্যান্ড ‘টেক দ্যাট’, ভারতীয় শিল্পী শ্রেয়া ঘোষাল, সুরকার মার্লিন ডি’সুজা, নারী হিপ-হপ দল ‘ওয়াইল্ড ওয়াইল্ড উইমেন’ এবং শাশ্বত সচদেব।
এর আগে মঙ্গলবার সকালে বিজয়ী প্রতিষ্ঠান মাহিন্দ্রার তৈরি একটি ইলেকট্রিক রিকশায় চড়ে চূড়ান্ত পর্বের ১৫ প্রতিযোগীর সঙ্গে দেখা করতে যান উইলিয়াম ও কেট। তিন দিনের ভারত সফরে সোমবার মুম্বাই পৌঁছে শচীন টেন্ডুলকারের সঙ্গে ‘গলি ক্রিকেট’ খেলেন তারা। বুধবার (১৮ নভেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাদের বৈঠকের কথা রয়েছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন