সংবাদ
সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা


আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ এএম

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এরপর এই হামলার নিন্দা জানায় মিশর। জবাবে আত্মরক্ষার যুক্তি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলার দাবি করেছে মার্কিন বাহিনী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে বাহরাইনে নিজেদের ঘাঁটিতে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসির ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

আইআরজিসি তাদের এক বিবৃতিতে দাবি করে, বাহরাইনে ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফল হামলা চালিয়েছে। তারা আরও জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্যই এই হামলা করেছে তারা।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করে।

এরপর নিজেদের সেনা ও সম্পদের ওপর ইরান আগ্রাসন চালিয়েছে দাবি করে ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

কেশম দ্বীপের হরমোজগান প্রদেশের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা জানান, দ্বীপটির বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা করেছে। তবে এতে সেখানকার আবাসিক, বাণিজ্যিক বা সরকারি কোনো স্থাপনার ক্ষতি হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এরপর এই হামলার নিন্দা জানায় মিশর। জবাবে আত্মরক্ষার যুক্তি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলার দাবি করেছে মার্কিন বাহিনী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে বাহরাইনে নিজেদের ঘাঁটিতে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসির ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

আইআরজিসি তাদের এক বিবৃতিতে দাবি করে, বাহরাইনে ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফল হামলা চালিয়েছে। তারা আরও জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্যই এই হামলা করেছে তারা।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করে।

এরপর নিজেদের সেনা ও সম্পদের ওপর ইরান আগ্রাসন চালিয়েছে দাবি করে ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

কেশম দ্বীপের হরমোজগান প্রদেশের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা জানান, দ্বীপটির বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা করেছে। তবে এতে সেখানকার আবাসিক, বাণিজ্যিক বা সরকারি কোনো স্থাপনার ক্ষতি হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।

সূত্র: আল জাজিরা


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত