ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে জোহানেসবার্গ টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে মাত্র ২৮ ওভার। প্রথম সেশনের পর লাঞ্চ বিরতিতে গিয়ে আর মাঠেই নামতে পারেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিনের বাকি খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।
এর আগে সংবাদ সম্মেলনে তৃতীয় দিনের প্রথম সেশনে দুই-তিনটি উইকেট নেওয়ার আশা ব্যক্ত করেছিলেন লিটন কুমার দাস। কিন্তু প্রথম ঘণ্টায় কোনো উইকেট না পেয়ে উল্টো রায়ান রিকেলটনের সহজ ক্যাচ ছেড়ে দেন মাহফিজুল ইসলাম।
মঙ্গলবার জোহানেসবার্গে চার উইকেটে ২৮৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের প্রথম ঘণ্টা উইকেটশূন্য থাকার পর বাংলাদেশের কপাল খোলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের অস্বস্তি নিয়ে ৪৯ রানে মাঠ ছাড়লে। তাসকিন আহমেদ দ্রুত দুই উইকেট ও আরেকটি হাসান মাহমুদ তুলে নিলে চার উইকেটে ৩৫৮ থেকে ৩৭৬ রানে সাত উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। বাভুমা উঠে যাওয়ার পর প্রথমে গোল্ডেন ডাকে তাসকিন ফেরান উইয়ান মুল্ডারকে। ফলে পঞ্চম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। উইকেটের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে ক্যাচ দেন লিটন কুমার দাসের গ্লাভসে। নতুন বলে উইকেট পান তিনি।
এরপর নতুন ব্যাটার মার্কো ইয়ানসেনকেও লিটনের ক্যাচ বানান তাসকিন। মাত্র আট রান করে আউট হন তিনি। তাসকিনের সঙ্গে যোগ দিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন হাসান মাহমুদ। তিনিও উইকেট পান লিটনের সহায়তায়। সাইমন হার্মার ক্যাচ দেন উইকেটের পেছনে এক রানে।
অল্পের জন্য রাবাদাকে আউট করতে পারেননি হাসান। ব্যাটে লেগে বল সামনে পড়লে অল্পের জন্য ক্যাচ নিতে পারেননি হাসান। ফলে বেঁচে যান রাবাদা। সেই সুখস্মৃতি নিয়েই জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। কিন্তু এরপর আর বৃষ্টির কারণে খেলা শুরু করা যায়নি।
আজ চতুর্থ দিন সাত উইকেটে ৩৮৬ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। উইকেটে ৫৬ রানে ছিলেন রায়ান রিকেলটন এবং পাঁচ রানে কাগিসো রাবাদা। চতুর্থ দিনের শুরুতেই অবশ্য এই দুই ব্যাটার নিজেদের রান চারশ পার করে দেন। এরপরই লিড নিতে শুরু করে তারা।
এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে চুরানব্বই দশমিক এক ওভারে সাত উইকেটে চারশ দশ রান। রায়ান রিকেলটন একষট্টি রানে এবং কাগিসো রাবাদা তেইশ রানে ব্যাট করছেন। হাসান মাহমুদ চারটি ও তাসকিন আহমেদ দুটি উইকেট নেন। বাংলাদেশের চেয়ে এরই মধ্যে দশ রানে এগিয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন