সংবাদ
সংবাদ

চট্টগ্রামে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগ


প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

চট্টগ্রামে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগ
ছবি : সংবাদ

চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা বাড়ির প্রধান দরজার পাশের জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে এ আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে তিনটার দিকে দুই থেকে তিনজন দুর্বৃত্ত আমিনুর রহমান চৌধুরীর বাড়ির সামনের জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাড়ির পাশের পুকুরপাড়ে অবস্থিত একটি মুরগির খামারে কয়েকজন লোক অবস্থান করছিলেন। তারা আগুন জ্বলতে দেখে চিৎকার করে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সময় বাড়িতে আমিনুর রহমান চৌধুরীর পরিবারের কোনো সদস্য অবস্থান করছিলেন না। পরে খবর পেয়ে তার ভাইয়ের শ্যালক ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন। আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।   

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক গণমাধ্যমকে জানান, অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় যেকোনো ধরনের নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।    

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


চট্টগ্রামে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা বাড়ির প্রধান দরজার পাশের জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে এ আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে তিনটার দিকে দুই থেকে তিনজন দুর্বৃত্ত আমিনুর রহমান চৌধুরীর বাড়ির সামনের জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাড়ির পাশের পুকুরপাড়ে অবস্থিত একটি মুরগির খামারে কয়েকজন লোক অবস্থান করছিলেন। তারা আগুন জ্বলতে দেখে চিৎকার করে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সময় বাড়িতে আমিনুর রহমান চৌধুরীর পরিবারের কোনো সদস্য অবস্থান করছিলেন না। পরে খবর পেয়ে তার ভাইয়ের শ্যালক ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন। আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।   

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক গণমাধ্যমকে জানান, অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় যেকোনো ধরনের নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।    


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত