দ্বিতীয় পর্ব: মমিনার জীবন
(পূর্ব প্রকাশের পর)
তেরো.
আনিসের মোটেও ইচ্ছে ছিল না মনসুর পাগলা তার সঙ্গে নৌকায় আসুক। সাধারণত নৌকায় বশিরকে নিয়েই সে স্বাচ্ছন্দ্যবোধ করে। বশির নীরবে নৌকা চালায়। প্রয়োজন ব্যতীত খুব একটা কথা বলে না। সে কবিতা লিখতে বসলে তো আরও না। কিন্তু মনসুর পাগলা নৌকায় উঠলে যেন কথার মাত্রা আরও বাড়িয়ে দেয়। অযথা প্রশ্ন করে। ধমক খেলে অযথাই হাসে।
আনিস না করলেও মনসুর পাগলা গোঁ ধরেই নৌকায় আসে। তাই বশিরকে বাড়িতে রেখে আসতে হয়। অবশ্য মনসুর পাগলা নৌকায় ওঠার আগে বারবার প্রতিশ্রুতি দেয়, সে নৌকায় একদম কথা বলবে না। এরই মধ্যে নৌকাটা বুইদ্দার খাল ছেড়ে গোমতী নদীতে এসে পড়েছে। এখন পর্যন্ত সে একটা কথাও বলেনি।
এদিকে বিকেলটা হয়ে এসেছে। আকাশে মেঘ-রোদ্দুরের খেলা হচ্ছে বলে ভাদ্রমাসের যে একটা ভ্যাঁপসা গরম পড়ে, সেই গরমটা এখন পড়ছে না। দক্ষিণের বাতাস নদীর ঢেউয়ের সঙ্গে মিলে একধরনের নরম স্বস্তি দিচ্ছে। আনিস নৌকার সামনের গলুইতে পা ছড়িয়ে কবিতার খাতাটা হাতে নিয়ে বসে আছে। মনসুর পাগলা পেছনের গলুইতে বসে লগিটা একপাশে রেখে এখন বৈঠা বাইছে। সে নিজে কোনো শব্দ না করলেও বৈঠার আঘাতে জলের শব্দ হচ্ছে— ছলাৎ-ছলাৎ, ছলাৎ-ছলাৎ।
যদিও নদীতে ভরাট বান, কিন্তু গত কয়েক দিন বৃষ্টি হচ্ছে না বলে স্রোতের তীব্রতা তেমন নেই। নদী বয়ে যাচ্ছে এক ধরনের ছন্দ সৃষ্টি করে— কল কল, কুল কুল, কল কল। আনিস জলের শব্দের দিকে কান পেতে রেখেছে। তার মাথার চুলগুলো উড়ছে এলোমেলোভাবে। তার দৃষ্টির মধ্যে বিকেলের রোদের হলুদ প্রলেপ। তার মনের ভেতর আকুলিবিকুলি করছে কবিতার ভাব। সে কবিতার কথাগুলো গোছাতে ব্যস্ত হয়ে উঠছে। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল।
হঠাৎ ফোনের শব্দে আনিস বিরক্ত হলো। সে ফোনটা ধরবে না বলে ভাবল। কিন্তু পরক্ষণ কী ভেবে মোবাইলটা পকেট থেকে বের করল। মোবাইল স্ক্রিনে দেখল, এডভোকেট আতিকুল হকের ফোন।
আনিস আজ দুপুরের আগে এডভোকেট আতিকুল হককে একবার ফোন দিয়েছিল। মমিনার স্বামীকে কীভাবে তালাক দেওয়া যায় বা আদৌ তালাক দেওয়া সম্ভব কি না, সেটা জানার জন্যই মূলত তার ফোন দেওয়া। তখন সে এডভোকেট আতিকুল হককে ফোনে পায়নি। মেসেজ রেখেছিল। এখন মনে হয় এজন্যই তিনি ফোন দিয়েছেন।
আনিস ফোনটা ধরল। হ্যালো বলতেই ওপাশ থেকে এডভোকেট আতিকুল হক বললেন, ‘সরি, তখন আপনার ফোনটা মিস করেছি। কোর্টে একটা কেস নিয়ে ছিলাম।’
আনিস বলল, ‘কোনো অসুবিধা নেই। এখন কথা বলতে পারবেন তো?’
এডভোকেট আতিকুল হক বললেন, ‘হ্যাঁ হ্যাঁ, এখন ফ্রী আছি। চেম্বারে বসে আছি। বলেন, কী ব্যাপারে ফোন দিয়েছিলেন?’
‘আপনি মনসুর আলীকে তো চিনেন। আপনার পুরোনো মক্কেল। তার জন্যই ফোন দিয়েছিলাম।’
‘হ্যাঁ হ্যাঁ, চিনবা না কেন? সে ঠিক আছে তো? আবার কোনো ঝামেলায় জড়িয়েছে নাকি?
‘না না, সে ঠিক আছে। তার অন্য একটা বিষয় নিয়ে আপনার সাহায্যের প্রয়োজন।’
‘বলেন, কী সাহায্য করতে পারি?’
‘আসলে কী, সে একটা মেয়েকে বিয়ে করতে চায়। মেয়েটা তার চাচাত বোন।’
‘ও, এ তো দারুণ খবর! তাকে অভিনন্দন জানাবেন।’
‘অবশ্যই। কিন্তু একটা সমস্যা যে?
‘কী সমস্যা?’
‘মেয়েটা বিবাহিত। তবে তার স্বামী প্রায় নয় মাস ধরে নিরুদ্দেশ। এমনও কথা শোনা যাচ্ছে, সে চট্টগ্রাম গিয়ে আরেকটা বিয়ে করেছে। মেয়েটা সেখানে গিয়েছিল। কিন্তু স্বামীর কোনো হদিস পায়নি। এখন মনসুর আলী যদি মেয়েটাকে বিয়ে করতে চায়, তাহলে তাকে কী করতে হবে?’
‘মনসুর আলীর কিছুই করতে হবে না। মেয়েটার করতে হবে।’
‘সেটা কীভাবে?’
‘মেয়েটা আগের স্বামীকে তালাক দেওয়ার জন্য যদি রাজি থাকে, তাহলে সে একতরফাও তালাক দিতে পারবে। এজন্য তাকে আইন অনুযায়ী একবছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
‘পুরো এক বছর! এই যে নয় মাস হয়ে গেল, সেটা কার্যকর হবে তো?
‘জি, সেটা কার্যকর হবে। তবে এখন থেকে কাগজপত্রের প্রোসেসিং শুরু করা যেতে পারে।’
‘আপনি করবেন তো?’
‘হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে অবশ্যই করব। এতে বেশ কিছু টাকা ফি দিতে হবে।’
‘আপনি টাকার চিন্তা করবেন না।’
‘আমি জানি।’
‘তাহলে আপনি কাগজপত্র প্রোসেসিং শুরু করে দিন। তারপর কী করতে হবে?’
‘তারপর বাকি কাজ আমি করব। আমি সব কাগজপত্র রেডি করে মেয়েটাকে পাঠাবো। সে কয়েকটা পাতায় সাইন করে পাঠাবে। আমি ছেলের বাড়ির স্থানীয় কর্তৃপক্ষ বা চেয়ারম্যানের কাছে কোর্টের মাধ্যমে লিখিত তালাকের নোটিশ পাঠাবো। সেই নোটিশ পাঠানোর নব্বই দিনের মধ্যে তালাক কার্যকর করা হবে।
‘মেয়েটার বর যদি সাইন না করে?’
‘তাতেও কোনো অসুবিধা নেই। মেয়েটা রাজি থাকলেই হলো।’
‘তাহলে তো মনসুর আলীর কোনো চিন্তা নেই। সে খুব চিন্তায় পড়ে গিয়েছিল।
এডভোকেট আতিকুল হক আশ্বস্ত করে বললেন, ‘মনসুর আলীকে কোনো চিন্তা করতে না করবেন। আরেকটা কথা, তার মাথাটা কি আগের মতোই?’
আনিস জিজ্ঞেস করল, ‘আপনি কি তার পাগলামির কথা জিজ্ঞেস করছেন?’
এডভোকেট আতিকুল হক বললেন, ‘হ্যাঁ।’
আনিস বলল, ‘হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। এজন্যই তো সে এখন বিয়ে করছে।’
এডভোকেট আতিকুল হক ওপাশে শব্দ করে হাসলেন। বললেন, ‘তাই! ভালো তো। আচ্ছা, এখন রাখি তাহলে। আমি আগামীকাল কাগজপত্র রেডি করার সময় ছেলে ও মেয়ের বিস্তারিত জানার জন্য একবার ফোন দিব।’
আনিস বলল, ‘অবশ্যই। ভালো থাকবেন।’ু বলেই ফোনের লাইনটা কেটে দিল।
মনসুর পাগলা এতক্ষণ নৌকার পেছনের গলুইতে বসে বৈঠা ধরে আনিসের কথা শুনছিল ও ফোনের ওপাশের কথাগুলো বোঝার চেষ্টা করছিল। আনিস কথা বলা শেষ করতেই সে বৈঠাটা গলুইর একপাশে রেখে লাফিয়ে পেছনের গলুই থেকে ছইয়ার ভেতর দিয়ে সামনের গলুইতে চলে এলো।
আনিস বলল, ‘এই পাগলা, কী করছিস, নৌকাটা ভেসে যাবে তো?’
মনসুর পাগলা বলল, ‘ভাইসা যাইব কই? আমি বৈঠা ধরলে ঠিক হইয়া যাইব। অখন আমারে কও, ওইটা তো উকিল সাবের ফোন আছিল, তাই না?’
আনিস বলল, ‘হ্যাঁ।’
‘উকিল সাব কী কইলেন?’
‘ওটা তো তুই শুনেছিস।’
‘না। শুনি নাই। মোবাইলের অইপাশে কী কথা হইছে ওইটা শুনমু ক্যামনে?’
‘আমার কথা তো শুনেছিস?’
‘হ, কিন্তুক পুরাডা বুঝি নাই।’
‘যতটুকু বুঝেছিস, সেটুকুই কথা হয়েছে।’
‘তুমি আমারে খুইলা কও।’
আনিস একটু চুপ হয়ে গিয়ে বলল, ‘তোর বিয়ে নিয়েই কথা হয়েছে। মমিনাকে তুই বিয়ে করতে পারবি। তবে মমিনা তার স্বামীকে আগে তালাক দিতে হবে। সেটা একতরফা হলেও হবে।’
মনসুর পাগলা খুশি হয়ে বলল, ‘তাইলে তো ভালাই। এর লাইগাই তো কই, তুমি থাকলে আমার কোনো চিন্তা নাই।’
আনিস বলল, ‘এত নিশ্চিন্ত হওয়ার সময় এখনও হয়নি।’
মনসুর পাগলা জিজ্ঞেস করল, ‘ক্যান?’
‘মমিনা তার স্বামীকে তালাক দিবে তো?’
‘দিব না মানে, একশোবার দিবে।’
‘একশোবার দিতে হবে না, একবার দিলেই হবে। তুই নিশ্চিত হলি কেমনে?’
মনসুর পাগলা একটু দ্বিধা নিয়ে বলল, ‘মানে, জানি না তো। হের জামাই তো নাই। চিটাগাং গিয়া আরেকটা বিয়া করছে। হেয় তালাক দিব না ক্যান?’
আনিস বলল, ‘ব্যাপারটা এত সহজ নয়, পাগলা!’
‘আমার মা’রে কমু। মা’র লগে মমিনার বড় খাতির।’
‘দেখ, তোর মাকে বলে। কিছু হয় কি না, দেখ। তবে আরেকটা সমস্যাও আছে।’
‘কী সমুস্যা?’
‘তোকে তিন মাস আরও অপেক্ষা করতে হবে। ততদিনে এডভোকেট আতিকুল হক সাহেব ডিভোর্স লেটার তৈরি করে মমিনার স্বামী যে ইউনিয়নে বসবাস করে, সেই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে পাঠাবে। এরই মধ্যে যদি মমিনার স্বামী চলে আসে বা মমিনা মত বদলায়, তাহলে সব ভণ্ডুল হয়ে যাবে।’
‘মমিনারে জোর কইরাম। হেয় মত বদলাইব না। আমি ছোড কাকারে ধইরাম।’
‘সবকিছু জোর করে হয় না।’
‘আমি জানি। আর নাইলে তুমি সবকিছু ঠিক কইরা দিবা।’
‘আমি ঠিক করতে চাইলেও সব ঠিক করা যায় না, পাগলা।’
‘আমি অত বুঝি না। মমিনারে আমি ভালা পাই। তারে আমি বিয়া করমু, হেইডা আমার শেষ কথা।’
আনিস একমুহূর্ত চুপ হয়ে গিয়ে বলল, ‘দেখি, কতদূর কী করা যায়!’— বলেই সে সামনে তাকাল। নৌকাটা ভাসছে যেন দিশা হারিয়ে। একবার স্রোতের দিকে বুক ঠেলে দিচ্ছে তো পরক্ষণ গলুইর কোনো মাথা ঠেলে দিচ্ছে সামনে। নৌকাটা দু-একবার স্রোতের সঙ্গে চক্করও খেয়েছে। তবে এতটা জোরে নয়। নদীতে স্রোতের এত বেগ নেই।
মনসুর পাগলা আরও কিছু বলতে যাবে, আনিস তাকে থামিয়ে দিয়ে বলল, ‘পাগলা, যা তো। বৈঠা ধর। নৌকাটা এদিকওদিক ভাসছে। আর কথা কম বল। এত কথা বলিস বলেই তোকে নৌকায় আনতে চাইনি।
মনসুর পাগলা হাসল— হে হে, হে হে। বলল, ‘যাইতাছ, যাইতাছি। আর কথা কমু না, যাও।’ বলেই সে তাড়াতাড়ি আবার ছইয়ের ভেতর দিয়ে পেছনের গলুইতে যেতে যেতে বলল, ‘দেখো, আমি অখনই বৈঠা ধইরা নাও ঠিক কইরা ফেলাইতাছি।’
আনিস কিছু বলল না।
মনসুর পাগলা বৈঠা ধরে মুহূর্তের মধ্যে নৌকাটা ঠিক করে ফেলল। ওরা যেহেতু স্রোতের দিকে যাচ্ছে, তাই বৈঠা আর এত জোরে বাইতে হচ্ছে না। সে ধীরে ধীরে নদীর জলে বৈঠা ফেলতে শুরু করল।
সূর্যটা আরও পশ্চিমে হেলে পড়েছে। আনিস সামনের গলুইতে সামনের দিকে মুখ করে বসেছে বলে সূর্যটা তার কপালে ও চোখে লাগছে। যদিও রোদের তীব্রতা খুব বেশি নয়, তারপরও তার চোখ বুজে আসতে চাইছে। সে কপালের উপর বাম হাতটা রাখল। রোদ থেকে দৃষ্টি সরিয়ে বামে নদীর কিনারা ধরা বুইদ্দার বিলের ধানিজমিগুলো দেখতে শুরু করল। বিলে ধানিজমির ফাঁকে ফাঁকে গৃহস্থের কেউ কেউ ছোট্ট কোসানৌকা নিয়ে জাল পাততে এসেছে। সন্ধ্যা অব্ধি ওরা জাল পাতবে। ভোর-সকালে ওরা সেই জাল তুলে নিবে। আঁধারিয়া বা আশেপাশের গ্রামগুলোতে বর্ষার মওসুমে অনেক গৃহস্থই নৌকা নিয়ে এভাবে মাছ ধরে।
আনিস কবিতা নিয়ে ভাবতে বসল। জলের কবিতা। নদীর কবিতা। গোমতী নদীকে কেন্দ্র করে মিথ নিয়ে কবিতা। তার মনে পড়ল, এই নদী কোনো কোনো একাদশী চাঁদের রাতে শুধু যুবতী মেয়েকেই গিলে খায়নি, যুবাপুরুষকেও গিলে খেয়েছে। তার হাইস্কুল জীবনের সহপাঠি রেহানকে ঠিক যুবাপুরুষ বলা যায় কি না, সে জানে না। হয়তো কিশোর বলা যায়। মাত্র চৌদ্দ বছর বয়সের কিশোর।
রেহান ছিল অনুতপুর হাইস্কুলে তাদের ক্লাসের সেরা ছাত্র। শুধু লেখাপড়ায়ই প্রথম নয়, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা— সবকিছুতেই প্রথম হতো। অনুতপুর হাইস্কুলে একসময় ছেলেমেয়েদের সহশিক্ষা ছিল। এখন অবশ্য আলাদা বালিকা বিদ্যালয় হওয়াতে শুধু ছেলেরাই সেখানে পড়ে। রেহান যখন সবকিছুতে প্রথম হতো, তখন স্কুলের মেয়ের কী মুগ্ধ দৃষ্টিতে যে তার দিকে তাকাত! দূর থেকে শুধু আনিস নয়, অন্য ছাত্ররা কেমন ঈর্ষাবোধ করত।
বর্ষার মওসুমে গোমতী নদীতে মাঝেমধ্যেই ভাঙন মাছের ঝাঁক ভেসে ওঠে। একবার ভাঙন মাছের ঝাঁক ভেসে ওঠা দেখে সেই রেহান অনুতপুর গুদারাঘাটের কাছে আরও অনেকের সঙ্গে কনুই জাল দিয়ে মাছ ধরতে যায়। সন্ধ্যা অব্ধি জালে বেশ মাছ ওঠে। কিন্তু সন্ধ্যার পরক্ষণ স্রোতের পাক কনুই জালটাকে নদীর গভীরে টেনে নেয়। জালের রশিটা রেহানের কব্জিতে বাঁধা ছিল। জালের সেই রশির বাঁধ সে আর কব্জি থেকে খুলতে পারেনি। সেই স্রোতের পাঁকে সে-ও জালের সঙ্গে নদীর গভীরে ডুবে যায়। সারারাত সে জলের নিচে থাকে। পরদিন দুপুরের দিকে কোথায় থেকে যেন ডুবরি এনে তাকে জলের নিচ থেকে তোলা হয়।
আনিসের মনে আছে, পরদিন সকাল-সকাল সে খবর পেয়ে গুদারাঘাটের কাছে যায়। শুধু সে নয়, অনুতপুর হাইস্কুলের অধিকাংশ ছাত্রই গুদারাঘাটের কাছে গিয়ে ভিড় করে। সে গিয়ে দেখে, নদীর দু’ধারে শুধু মানুষ আর মানুষ। কেউ কেউ জলে নামছে, এদিকওদিক ডুব দিচ্ছে। ভেসে উঠে হতাশার দৃষ্টি মেলছে। পাড়ে বসে রেহানের বিধবা মা বুক চাপড়াচ্ছে, আর হাউমাউ করে কেঁদে উঠছে। পাশে থেকে এক বুড়ি ক্রমাগত বলে যাচ্ছে, ‘আগো, হেই কথা কেডায় কইব। কাইলকার রাইত যে একাদইশ্যা চান্দের রাইত আছিল। গাঙে এর লাইগা রেহানরে খাইছে।’
দুপুরের দিকে ডুবরিরা এসে যখন রেহানকে জলের নিচ থেকে খুঁজে তোলে, তখন আনিস খুব থেকে তাকে দেখে। তখন তার মনে হয়েছিল, রেহান যেন মরেনি, জীবন্ত। শুধু চোখ বুজে আছে। এরপর সাত দিন সে আর ঘুমোতে পারেনি। বারবার রেহানের চেহারাটা হানা দিয়েছে...।
সেই কতকাল আগের কথা! আজ রেহানের কথা মনে পড়ল কেন, আনিস তা জানে না। সেতারা বেগমও গোমতীর জলে ডুবে মরেছে একাদশী চাঁদের রাতেই। সে অবশ্য এমুহূর্তে সেতারা বেগমকে নিয়ে ভাবতে চায় না। একে তো মনসুর পাগলা নৌকার পেছনের গলুইতে বসে নৌকা চালাচ্ছে। তার ওপর আজকাল সেতারা বেগমকে নিয়ে ভাবতে গেলে সে নিজেও কেমন অপরাধে ভোগে।
মনসুর পাগলা কিছুক্ষণ চুপ থাকলেও আবার সে কথা বলে উঠল। সে বলল, ‘আনিস, আমার অনেক ভালা লাগতাছে।’
আনিস এবার মনসুর পাগলাকে ধমক দিতে গিয়েও দিল না। সে এই বিকেলে নৌকায় এসেছে কবিতা নিয়ে ভাবতেই। সে তাকে বারবার বলেছে, সে যেন কথা না বলে। কিন্তু সে কিছুক্ষণের জন্য থামলেও পরে আবার কথা বলেই যাচ্ছে।
আনিস জিজ্ঞেস করল, ‘কেন এত ভালো লাগছে তোর?’
মনসুর পাগলা বলল, ‘তুমি মমিনার লাইগা উকিল সাবরে ফোন দিছ।’
আনিস বলল, ‘হুম।’
মনসুর পাগলা একটু থেমে কী ভেবে বলল, ‘তুমি তাইলে কাইলকা ছোডকাকার লগে কথা কইবা।’
‘কী কথা বলব?’
‘তুমি আমার বিয়া লইয়া ছোডকাকার কাছে পস্তাব দিবা।’
‘আগামীকালই কেন? আরও তো তিন মাস সময় আছে। এর আগে তো তুই মমিনাকে বিয়ে করতে পারবি না?’
‘তুমি আবার কবে না কবে গেরামে আসো। আমি আগেভাগে সব ঠিক কইরা রাখি। আর মমিনা যদি অখনও জামাইর কথা কয়, তারে ভুলভাল দিয়া বোঝানোর সময় পামু।’
আনিস হেসে বলল, ‘পাগলা, তুই তো বড় সেয়ানারে!’
মনসুর পাগলা বলল, ‘পিরিত করলে হইতে হয়।’ বলেই সে শব্দ করে হাসল— হে হে, হে হে। ক্রমশ...

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন