নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এই ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, লোড স্টার ও মিড এশিয়া ফ্যাশন কারখানায় প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কর্মরত। সকালে এই দুই কারখানার শ্রমিকেরা পার্শ্ববর্তী জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের কাজে বাধা দিয়ে সেখানকার শ্রমিকদেরও কারখানার বাইরে বের করে আনেন।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর এলাকায় কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুল এলাকায় কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন