সংবাদ
সংবাদ

আইনজীবীদের ওপর হামলা-নির্যাতনে আসকের তীব্র নিন্দা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম

আইনজীবীদের ওপর হামলা-নির্যাতনে আসকের তীব্র নিন্দা
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন, অপহরণের মতো করে তুলে নেওয়া, আটকে রাখা ও নানাভাবে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বুধবার সিনিয়র কো-অর্ডিনেটর আবু আহমেদ ফয়জুল কবীরের সই করা এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আইনজীবীরা বিচারব্যবস্থার অপরিহার্য অংশ এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আসকের মতে, আইনজীবীদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির জীবন, নিরাপত্তা ও পেশাগত মর্যাদার ওপর আঘাত নয়; এটি বিচারব্যবস্থার স্বাধীনতা, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পরিবেশকেও প্রশ্নের মুখে ঠেলে দেয়।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক পরিচয়, মতাদর্শ কিংবা কোনো ব্যক্তির পক্ষে আইনি লড়াই করার কারণে একজন আইনজীবীকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে আসক জানায়, গত ১৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম সোহাগকে আওয়ামী লীগ-সমর্থক হিসেবে চিহ্নিত করে মাটিতে ফেলে মারধর করা হয়। একই দিন জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও দলটির সংসদীয় দলের মুখপাত্র নজিবুর রহমান অভিযোগ তোলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামকে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে একটি কক্ষে আটকে রেখে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন। সংসদে দাঁড়িয়ে তিনি জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে তার শিশুসন্তানের সামনে থেকে ধরে নিয়ে থানায় হস্তান্তরের ঘটনায়ও যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইনজীবীদের ওপর এসব হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে আসক জানায়, আদালত প্রাঙ্গণ হোক কিংবা বাইরে, আইনজীবীদের নিরাপদে ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংগঠনটি মনে করিয়ে দেয়, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ১০(ঙ) অনুচ্ছেদে আইনজীবীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণকে বার কাউন্সিলের অন্যতম দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ১৯৯০ সালে গৃহীত জাতিসংঘের ‘বেসিক প্রিন্সিপলস অন দ্য রোল অব লইয়ার্স’-এর ১৬, ১৭ ও ১৮ অনুচ্ছেদে আইনজীবীদের ভয়ভীতি ও হয়রানি ছাড়া দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং মক্কেলের রাজনৈতিক পরিচয়ের দায় আইনজীবীর ওপর না চাপানোর বিষয়টি স্পষ্টভাবে স্বীকৃত।

বিবৃতিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে আসক বলেছে, আইনজীবীদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির প্রতিটি ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

আসকের মতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট রাখতে এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আইনজীবীরা নিরাপদ না থাকলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকারও ঝুঁকির মুখে পড়ে বলে সংগঠনটি সতর্ক করে দেয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আইনজীবীদের ওপর হামলা-নির্যাতনে আসকের তীব্র নিন্দা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত