শৈশবে বাংলাদেশ টেলিভিশনে বয়স্ক শিক্ষার অনুষ্ঠানে তাঁকে প্রথম দেখেছি, মনে পড়ে। তারপর ধীরে ধীরে জেনেছি কবি, অধ্যাপক ও কবিপত্নীর পরিচয়ে। এতগুলো বছর পার করে কখনো তাঁর কাজের ভেতর দিয়ে কাছ থেকে তাঁকে জানব, ভাবিনি। কবি দিলারা হাফিজ। তিনি আমার কাছে প্রধানত কবি এবং একজন অসম্ভব মমতাময়ী প্রাণসঞ্চারী মানুষ।
কবির শিল্পপথ নরকের আগুনে মোড়ানো। বাংলাদেশে যারা কবিতাকে ভালোবেসে এ পথ মাড়িয়েছেন, বিশেষত নারী, তাঁদের জীবন সাক্ষাৎ নরক হয়েই ওঠে। এই যন্ত্রণা ভোগ করে যাঁরা মাটি আঁকড়ে পড়ে থাকতে জানেন, বলতেই হয়, তাঁদের মাঝে অন্যতম কবি দিলারা হাফিজ। কবিতার সঙ্গে থাকতে পারার অদম্য বাসনা তাঁকে হাত ছাড়তে দেয়নি। নানা চড়াই উৎরাই পেরিয়ে প্রতিদিন রেওয়াজে বসেন— বসেন কবিতার আলাপে। কেন আমরা পাঠ করব তাঁকে সেই প্রসঙ্গে একটু আসি। তার আগে, ক্লিশে শোনালেও, বলতে হবে গোড়ার দিককার দুটো তিনটে কথা। এটা সব্বার কাছে পরিষ্কার যে, আমরা শ্রেণি, লিঙ্গ, বর্ণ, ধর্ম, জাতীয়তা, পেশা, আঞ্চলিকতা, জাতিগোষ্ঠী ছাড়াও নানা বর্গে বিভাজিত। লৈঙ্গিক পরিচয়ের কল্যাণে দীর্ঘদিন ধরেই নারীর অবস্থান প্রান্তিক। দিলারা হাফিজের কবিতায় শাসিত ও শোষিত এই প্রান্তিক নারীর অভিজ্ঞতা অনুভূতি বিশেষ জায়গা নিয়ে আছে।
শরীরী উপস্থিতির বাইরে বুদ্ধিবৃত্তিক পরিসরে নারীর অবস্থানকে ‘নাই’ করে দেয়াটা পুরুষতান্ত্রিক সভ্যতার বহুদিনের প্রচলন। নানা কৌশলে একে বৈধতা দেয়া বা ‘স্বাভাবিক’ দেখানোর প্রচেষ্টা জারি থাকে। এই ইতিহাস মূলত বিজয়ী শাসকের ইতিহাস, ক্ষমতাবানের ইতিহাস। আমরা জানি, পুরুষতান্ত্রিক মতাদর্শের ছায়ায় ক্ষমতাবান মূলত পুরুষ। পুরুষের রচিত ইতিহাসে নারী প্রধানত অদৃশ্য— অপ্রধানত গৌণ ও শরীরসর্বস্ব। নিরন্তর সংঘর্ষ উত্থান ও পতনের কাল কেটে কেটে বন্ধুর যাত্রাপথে এই পরিচয়ের বাইরে নারী যখন তাঁর সত্তার বৈচিত্র্য ও শক্তিমত্তাকে আবিষ্কার করতে শুরু করেছে, তখন ব্যাপারটা প্রলয়ঙ্করী তো বটেই। এই লড়াই ও টিকে থাকার ইতিহাসে আমরা পাই খনা, চন্দ্রাবতী, রোকেয়া, সুফিয়া কামাল এবং আরও অসংখ্য বিদুষী নারীদের যাঁরা শিক্ষক কবি সাহিত্যিক শিল্পী বিজ্ঞানী গণিতবিদ চিকিৎসক গবেষক প্রকৌশলী ভ্রামণিক এবং কর্মী পরিচয়ে ভাস্বর। কবি দিলারা হাফিজের কবিতা নারীর এই দীর্ঘদিনের লড়াইয়ের অভিজ্ঞতা, অনুভব, বঞ্চনাকে তুলে আনে পাঠকের সামনে এবং সেটা নারীর দৃষ্টিভঙ্গী থেকে। আর সে কারণেই পূর্বাপর ইতিহাসের ধারাবাহিকতাকে স্বীকার করে নিয়ে, তিনি ও তাঁর কবিতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে কবি হিসেবে যেসকল নারীর কবিতার সঙ্গে আমাদের পরিচয় তাঁরা প্রায় সকলেই অবজ্ঞা এবং অবমূল্যায়নের শিকার। সকলেই ‘আন্ডার রেটেড’। তাঁদের লেখার কদর ততটা হয়-ই না যতটা হয় তাঁদের শারীরিক সৌন্দর্যের, সাজপোশাকের, আপ্যায়ন-নৈপুণ্যের। এক অগ্রজ পুরুষ কবিকে রসিয়ে রসিয়ে বলতে শুনেছিলাম “যারা কবিতার উপকরণ অনুষঙ্গ, তারাও এখন কবিতা লিখছে।” হা কপাল! এই আমাদের মননশীলতার সামান্য নমুনা। কাজেই এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে, অদৃশ্য নারীসত্তা যখন বুদ্ধিমত্তার স্বাক্ষরে নিজেকে দৃশ্যমান করে প্রবলভাবে তখন প্রতিরোধের মাত্রাটাও প্রবল হয়ে আসে। এসবের মাঝেও বিশ শতকের ষাটের দশক থেকে আশির দশক অবধি আমরা কবিতায় পেয়ে যাই উজ্জ্বল ক’টি নাম— রুবী রহমান, আনোয়ারা সৈয়দ হক, খালেদা এদিব চৌধুরী, জাহানারা আরজু, সুরাইয়া খানম, জাহেদা খানম, কাজী রোজী, ফরিদা মজিদ, জিনাত আরা রফিক, জরিনা আখতার, নাসিমা সুলতানা, শামীম আজাদ, তসলিমা নাসরীন, দিলারা হাফিজ এবং ফেরদৌস নাহার। আমি নিশ্চিত, আমার দুর্বল পঠন-পাঠন ও স্মৃতির বাইরে এঁরা ছাড়াও আরও অনেকেই কবিতায় সচল ছিলেন এবং আছেন।
দিলারা হাফিজের ঊন্মেষকাল আশির দশক। শিক্ষার্থী হিসেবে বাংলা সাহিত্যের বিবিধ রতনের সন্ধান পেয়েছেন, রস আস্বাদন করেছেন হাজার বছরের বাংলা কবিতার। বলা যায়, কবিতার পথে হাঁটার শিল্পপ্রস্তুতি নিয়েই তিনি এসেছেন। তাঁর কবিতার একটি প্রবণতার কথা উল্লেখ করতে চাই। ছন্দোবদ্ধ কিংবা বর্ণনামূলক, যে আঙ্গিকেই হোক, তাঁর কবিতায় মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল পোয়েট্রির আবহ টের পাওয়া যায়। স্মরণ করিয়ে দিতে চাই বিশ্বখ্যাত কবি এমিলি ডিকিনসনের “হোপ ইজ দ্য থিং উইথ ফেদারস”, রবার্ট ফ্রস্টের “দ্য রোড নট টেকেন” কিংবা, মায়া এ্যাঞ্জেলোর “স্টিল আই রাইজ” কবিতার কথা। বাংলা ভাষায় কুসুমকুমারী দাশ, কাজী নজরুল ইসলাম বা সুকান্ত ভট্টাচার্যর কথাও প্রাসঙ্গিক এখানে। এমন কবিতা পাঠককে আশাবাদী করে, সাহসী করে। অনুপ্রাণিত করে লড়াইয়ের পথে এগিয়ে যাওয়ার।
দিলারা হাফিজের শুরুটা প্রেমের কবিতা দিয়ে হলেও এর বাইরে সচেতনভাবেই কিছু বিষয় বেছে নিয়েছেন। নারীর যে অভিজ্ঞতা বা আকাঙ্ক্ষাগুলো নারীরই বয়ানে প্রকাশিত হয়নি বাংলাদেশের কবিতায়, সেগুলোর দিকে পাঠকের নজর টেনে নিতে চেয়েছেন। আকারে দীর্ঘই বলা যায় এই ধরনের কবিতাগুলোকে। পুরুষ কবির উপমায় আর কতকাল দেহের ভার তুলবে নারী? এই তো সেদিন ষাটের দশকে পশ্চিমা নারীরা হামলে পড়ে বার্বিডলের ছাঁচে নিজের দেহকে মাপতে চেয়েছে, সাজাতে চেয়েছে। পুঁজি দিয়েছে নতুন নতুন ভোগ সামগ্রী, নতুন মনোব্যাকরণ, বুলেমিয়ার মতো নতুন অসুখ। ঠিক তেমনি বাংলাদেশের পুরুষ কবির কবিতায় তৈরিকৃত নারীর ইমেজ— প্রেমময়, মদির, সমর্পিত, দ্বিচারিণী। এই তৈরি হয়ে থাকা ইমেজের বাইরেও যে তার আলাদা সত্তা আছে তা যেন ভুলতে বসেছিল নারী। ভুলভাল ব্যবহৃত হতে চাওয়ার বাইরেও তার আরও কিছু চাওয়ার আছে, হওয়ার আছে। চিরাচরিত পুরুষতান্ত্রিক সমাজ নারীর যে ইমেজ তৈরি করে সেটাকে প্রশ্ন করা, সেটাকে ভাঙার দিকে যাওয়া এবং সবশেষে বিনির্মাণের পথ অনুসন্ধান করা অনিবার্যভাবেই উঠে এসেছে দিলারা হাফিজের কবিতায়। স্তনের অহংকার, প্রথম চুম্বন, শীর্ষসুখের কবিতা, আমার কোনো সাহস নেই, স্বস্তিকা ও তাসের ঘরে বেখেয়ালি অন্তর্বাস— তাঁর এমন আরও অনেক কবিতার কথা উল্লেখ করা যায় এখানে।
এই ধারার বাইরে তিনি প্রেমের পায়ে সমর্পিত এক কবি। প্রেম তাঁর সঞ্জীবনী। জীবনের নানা বাঁককবদলে কবিতার সাথে জীবনবোধের মিলন ঘটানোর একটা প্রয়াস আছে। আছে ফেলে আসা ভরপুর প্রেমের জন্যে মৃদু হাহাকার। আবার, জীবনকে উদ্যাপন করার চঞ্চলতা, স্পৃহাও খুঁজে পাই আমরা। এক চমৎকার বৈপরীত্য! সব মিলিয়ে দিন শেষে তাঁর কবিতা ইতিবাচক আবহ দেয় পাঠককে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন