রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এছাড়া একই সময়ে ডিএমপির বিভিন্ন বিভাগে মোট ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে উত্তরা থেকে নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তার পক্ষে জামিনের কোনো আবেদন ছিল না।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল তিনটার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে।
পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন। নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। তাকে জুলাই আন্দোলনের সময় এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। এ ঘটনায় শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করা হয়। জ্যোতিকা জ্যোতি এই মামলার ২১৬ নম্বর আসামি।
ডিএমপি জানিয়েছে, বুধবার রাতে তেজগাঁওয়ে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী। গ্রেপ্তাররা হলেন মো. রমজান হোসেন (২৩), মো. শহিদুল ইসলাম (২৯), আবদুর রাজ্জাক কায়েস (২৬), মো. আবদুল আজিজ (৪২), মো. আমিন (২৬), মো. মাহিন (২৫), মো. সানাউল্লা (৬০), রাশেদ সরদার (৪০), এম এ হাকিম, গোলাম রব্বানী শামীম, মো. ইব্রাহিম আকন্দ (২৫), মো. সালাউদ্দিন শাকিল (৪৩), মো. নুরুন্নবী (২৭) ও সাইফুল ইসলাম (২৭)।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া গত রাতে মিরপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- শামীম হোসাইন, শরিফ সাইফুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, আসলাম হক ও নাজমুল হক।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার অভিযোগের মধ্যে গত কয়েকদিনে দলটির বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বুধবার রাত থেকেই রাজধানীতে তল্লাশি ও চেকপোস্ট বাড়িয়েছে, যাতে ইট-পাটকেল নিক্ষেপ ও যানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঠেকানো যায়।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন