ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের ভাংগা, ফরিদপুর শহর, নগরকান্দা এলাকাসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলাসহ জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি দেখা যায়।
দলীয় নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য যেকোনো নৈরাজ্য ও সাংঘর্ষিক কর্মকাণ্ড প্রতিহত করতেই তারা মাঠে রয়েছেন। সকাল থেকেই নেতাকর্মীরা কখনো মহাসড়কে মোটরসাইকেল শোডাউন, আবার কখনো গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে সতর্ক পাহারা দিচ্ছেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে তারা দিন-রাত সব সময় প্রস্তুত রয়েছেন।
এদিকে, সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন