গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের গাড়িসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, থানায় আগুন দিয়ে নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা-কর্মীরা সেলফি তুলছেন, ভিডিও করছেন। ভিডিওতে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর উপস্থিত নেতা-কর্মীদের উচ্ছ্বাস করতে দেখা যায়।
আরেকটি ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ সংগঠনগুলোর কয়েক শ নেতা-কর্মী থানায় প্রবেশ করে থানা চত্বরে রাখা সব গাড়ি ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করছেন। তারা থানার প্রতিটি কক্ষে ভাঙচুর চালাচ্ছেন। নিচতলা-দোতলা সবখানে আগুন দেন। ঘটনার দুই ঘণ্টা পরও সেখানে আগুন জ্বলছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিস বা কাউকে দেখা যায়নি।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকেই মুকসুদপুর থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা-কর্মীরা থানায় হামলা চালান।
পরে তারা থানা ভবনে ব্যাপক ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের সরকারি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনেও আগুন দেওয়া হয়। সব মিলিয়ে ১০টি যানবাহন পুড়ে যায়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, ‘থানায় আগুন দেওয়া হয়েছে। সেখানে কয়েকটি গাড়ি পোড়ানো হয়েছে। কিছু মোটরসাইকেলও পুড়ে একদম ছাই হয়ে গেছে। কতগুলো যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পুলিশ সদস্যদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
থানা ভবনেও ব্যাপক ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। এ ছাড়া উপজেলায় তিনটি গ্রামীণ ব্যাংকের কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হন। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে তারা মিছিল করেন।
একপর্যায়ে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের কোর্ট এলাকা থেকে কাঁচাবাজার পর্যন্ত মানুষের ব্যাপক সমাগম ঘটে। দেশীয় অস্ত্র নিয়ে এসব মানুষ অবস্থান নেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের অনেকের হাতে রামদা, চায়নিজ কুড়াল, লাঠি, বৈঠা, ঢাল ও সড়কির মতো দেশীয় অস্ত্র দেখা যায়।
এদিকে দুপুর ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে বেলা ১১টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়ি এবং তার স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপেও হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।
দুপুর ১২টায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের শহরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গত মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় সাবেক সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন