‘বাংলাদেশে খুলছে পেপ্যালের বন্ধ দরজা’-এই বাক্যটি বাংলাদেশের ফ্রিল্যান্সার, আইটি পেশাজীবী ও ই-কমার্স উদ্যোক্তাদের জন্য যেন এক প্রাণের ডাক। দীর্ঘ এক দশকের প্রতীক্ষার পর এবার সেই ডাক বাস্তবে রূপ নিতে চলেছে। কিন্তু পেপ্যাল আসলে কী? কেন এটি এত জরুরি? কেন বারবার থমকে গিয়েছিল? আর এবারের উদ্যোগ কেন ভিন্ন? তা জানা দরকার।
পেপ্যাল কী
পেপ্যাল বিশ্বের সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। ১৯৯৮ সালে যাত্রা শুরু করা এই কোম্পানি বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। পেপ্যালের মাধ্যমে ব্যবহারকারীরা আন্তর্জাতিক টাকা পাঠানো ও গ্রহণ, অনলাইনে পণ্য কেনাকাটা, বিল পরিশোধ ও ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে পারেন।পেপ্যাল মূলত একটি ‘ডিজিটাল ওয়ালেট’ হিসেবে কাজ করে। যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের সঙ্গে সংযোগ স্থাপন করে দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত করে পেপ্যাল।
কেন বাংলাদেশে জরুরি?
বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ ফ্রিল্যান্সিং বাজার। দেশে প্রায় ১০ লাখের বেশি ফ্রিল্যান্সার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট নিতে তাদের নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। পেপ্যাল চালু হলে ফ্রিল্যান্সাররা দ্রুত, নিরাপদ ও কম খরচে পেমেন্ট পেতে পারবেন। এটি আয় বৈধ ও সহজ করবে।
শুধু তাই নয়, পেপ্যাল ই-কমার্স খাতের প্রসার ঘটাবে। দেশের ই-কমার্স খাত দিনদিন প্রসারিত হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করে পেমেন্ট নেওয়া এখনো জটিল একটি প্রক্রিয়া। পেপ্যাল চালু হলে বাংলাদেশি উদ্যোক্তারা সহজেই বিশ্ববাজারে পণ্য বিক্রি করতে পারবেন।
পেপ্যালের মাধ্যমে প্রবাসীরা খুব সহজেই দেশে অর্থ পাঠাতে পারবেন। এটি দ্রুত ও কম খরচের পদ্ধতি। ফলে আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়তে পারে। তাছাড়া পেপ্যাল চালু হলে ক্যাশলেস লেনদেন, অনলাইন ব্যবসা ও স্টার্টআপ ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে। এটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে একটি বড় পদক্ষেপ।
পেপ্যাল চালু হলে ফ্রিল্যান্সিং খাতে পেমেন্ট জটিলতা দূর হবে। আয় বৈধ ও সহজ হবে। ফ্রিল্যান্সিং খাত আরও প্রসারিত হবে।
পিপ্যালের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি সহজ হবে। ডিজিটাল পণ্য রপ্তানি বাড়বে। প্রবাসীরা কম খরচে ও দ্রুত অর্থ পাঠাতে পারবেন। আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।
ডিজিটাল পেমেন্টের সুবিধা পাওয়া স্টার্টআপগুলো আন্তর্জাতিক বাজারে সহজে কাজ করতে পারবে। ক্যাশলেস লেনদেন বাড়বে। অনলাইন ব্যবসার প্রসার ঘটবে।
পেপ্যাল শুধু একটি পেমেন্ট প্ল্যাটফর্ম নয়- এটি বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার একটি সেতুবন্ধন। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই সেতুটি নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা ও সরকারের কার্যকর উদ্যোগ এ নিয়ে আশা বাড়িয়েছে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন