সারাদেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় মরণঘাতী এই রোগে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে এবং বাকি দুইজন সন্দেহভাজন হামে আক্রান্ত ছিলো।
এ নিয়ে দেশে হাম
ও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারানো
শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৮
জনে। গত একদিনে নতুন
করে আরও ১ হাজার
১০৮ জন শিশু এই
রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭৬
জনের শরীরে নিশ্চিতভাবে হামের জীবাণু পাওয়া গেছে এবং ১
হাজার ৩২ জন সন্দেহভাজন
হিসেবে শনাক্ত হয়েছে।
সরকারি
পরিসংখ্যান অনুযায়ী, বুধবার পর্যন্ত দেশে মোট হাম
আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৩৪
জনে। আক্রান্তদের মধ্যে ১৯ হাজার ১৬১
জন সন্দেহভাজন এবং ২ হাজার
৯৯৭ জন নিশ্চিতভাবে হাম
রোগী।
হাসপাতালের
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে,
গত ১৫ মার্চ থেকে
এ পর্যন্ত ১২ হাজার ৩১৮
জন শিশু হামের উপসর্গ
নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা
শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে
৯ হাজার ৭৭২ জন। বর্তমানে
দেশের বিভিন্ন হাসপাতালে শত শত শিশু
চিকিৎসাধীন রয়েছে।
বিভাগীয়
সংক্রমণের চিত্রে দেখা গেছে, গত
২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ
৫০৫ জন শিশু আক্রান্ত
হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২৬১ জন, চট্টগ্রামে
১০০ জন, খুলনায় ৭০
জন, বরিশালে ৬৫ জন, সিলেটে
৩০ জন এবং ময়মনসিংহ
বিভাগে ১ জন নতুন
রোগী শনাক্ত হয়েছে।
গত একদিনে ৬৬৬ জন শিশু
হাসপাতালে ভর্তি হওয়ার বিপরীতে সমসংখ্যক শিশু সুস্থ হয়ে
ছাড়পত্র পেয়েছে। তবে সংক্রমণের এই
ঊর্ধ্বগতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন