সংবাদ

পশ্চিমবঙ্গের নির্বাচনে একাধিক দফায় রাজ্যে আসার সম্ভাবনা মোদীর

দীপক মুখার্জী, কলকাতা থেকে
দীপক মুখার্জী, কলকাতা থেকে
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ এএম

পশ্চিমবঙ্গের নির্বাচনে একাধিক দফায় রাজ্যে আসার সম্ভাবনা মোদীর

পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে প্রচার জোরদার করতে একাধিক দফায় রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র। দলীয় সূত্রে জানা গিয়েছে, তিনি রাজ্যের অন্তত ৮ থেকে ১০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনি সভা করতে পারেন। সম্ভাব্য তালিকায় রয়েছে মতুয়া প্রভাবিত বনগাঁসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা।

রাজনৈতিক মহলের মতে, আগামী ১৯ এপ্রিল ফের বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। এর পরবর্তী সম্ভাব্য সফরের দিন হিসেবে ২৩, ২৬ এবং ২৭ এপ্রিলের কথাও শোনা যাচ্ছে। এছাড়া ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণের দিনও তাঁর উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

সূচি অনুযায়ী, কৃষ্ণনগর উত্তর, মথুরাপুর, হাওড়া এবং বনগাঁ—এই সব কেন্দ্রগুলিতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনি চার দফায় রাজ্য সফর করেছেন এবং মোট আটটি স্থানে জনসভা করেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গের বিজেপি বুথ কর্মীদের সঙ্গে একটি সংগঠনিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। ‘মেরা বুথ, সবসে মজবুত’ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বিশেষভাবে মহিলা ভোটারদের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। ছোট ছোট বৈঠকের মাধ্যমে তাঁদের কাছে পৌঁছনোর উপর জোর দেওয়া হয়।ঁ

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি ‘বুথ জিতলে সিট জেতা সম্ভব’ এই বার্তাই তুলে ধরেন। একই সঙ্গে আত্মবিশ্বাস বৃদ্ধির উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গের নির্বাচনে একাধিক দফায় রাজ্যে আসার সম্ভাবনা মোদীর

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে প্রচার জোরদার করতে একাধিক দফায় রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র। দলীয় সূত্রে জানা গিয়েছে, তিনি রাজ্যের অন্তত ৮ থেকে ১০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনি সভা করতে পারেন। সম্ভাব্য তালিকায় রয়েছে মতুয়া প্রভাবিত বনগাঁসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা।

রাজনৈতিক মহলের মতে, আগামী ১৯ এপ্রিল ফের বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। এর পরবর্তী সম্ভাব্য সফরের দিন হিসেবে ২৩, ২৬ এবং ২৭ এপ্রিলের কথাও শোনা যাচ্ছে। এছাড়া ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণের দিনও তাঁর উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

সূচি অনুযায়ী, কৃষ্ণনগর উত্তর, মথুরাপুর, হাওড়া এবং বনগাঁ—এই সব কেন্দ্রগুলিতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনি চার দফায় রাজ্য সফর করেছেন এবং মোট আটটি স্থানে জনসভা করেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গের বিজেপি বুথ কর্মীদের সঙ্গে একটি সংগঠনিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। ‘মেরা বুথ, সবসে মজবুত’ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বিশেষভাবে মহিলা ভোটারদের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। ছোট ছোট বৈঠকের মাধ্যমে তাঁদের কাছে পৌঁছনোর উপর জোর দেওয়া হয়।ঁ

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি ‘বুথ জিতলে সিট জেতা সম্ভব’ এই বার্তাই তুলে ধরেন। একই সঙ্গে আত্মবিশ্বাস বৃদ্ধির উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত