সংবাদ
সংবাদ

অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ


জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর
জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম

অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ
ছবি : সংবাদ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার ভোর ৪টা থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দূরদূরান্তের যাত্রী ও চালকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন অবরোধকারীরা। একপর্যায়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে টেকেরহাট অংশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে।

অবরোধের শুরুর দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা না গেলেও সকাল থেকে তারা মাঠে নামেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালান।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যাবে বলে আশা করছেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার ভোর ৪টা থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দূরদূরান্তের যাত্রী ও চালকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন অবরোধকারীরা। একপর্যায়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে টেকেরহাট অংশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে।

অবরোধের শুরুর দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা না গেলেও সকাল থেকে তারা মাঠে নামেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালান।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যাবে বলে আশা করছেন তিনি।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত