পেট্রোবাংলার অধীনস্থ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) ২০২৫-২০২৬ অর্থবছরে গ্যাস বিক্রি করে এক বড় ধরনের আর্থিক সাফল্য অর্জন করেছে। আলোচিত এই অর্থবছরে কোম্পানিটি সর্বমোট ১ হাজার ৪২৭ দশমিক ২১১ এমএমসিএম (মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার) গ্যাস বিক্রি করে ২৩১ দশমিক ৫১ কোটি টাকা আয় করেছে।
এর মধ্য থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে ২২৬ দশমিক ৮৪ কোটি টাকা। কোম্পানিটির এই অর্জিত আয় পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৩১ দশমিক ৪৬ শতাংশ বেশি, যা প্রতিষ্ঠানটির ইতিবাচক আর্থিক সক্ষমতারই প্রতিফলন।
রাজধানীর কাওরান বাজারস্থ পেট্রোসেন্টারে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ওই দিন রাত ৯টার দিকে সিরাজগঞ্জের নলকায় অবস্থিত পিজিসিএলের জনসংযোগ কর্মকর্তা কাওছার আহমেদ এ প্রতিবেদককে সভার বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৫-২০২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
নিরীক্ষিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন খাতে নিরবচ্ছিন্নভাবে সর্বমোট ১ হাজার ৪২৭ দশমিক ২১১ এমএমসিএম গ্যাস সরবরাহ ও বিক্রির মাধ্যমে পিজিসিএল এই ঈর্ষণীয় রাজস্ব অর্জন করেছে। কোম্পানির সার্বিক কর্মকাণ্ড, সেবার মান এবং আর্থিক প্রবৃদ্ধি অত্যন্ত ইতিবাচক হওয়ায় সভায় উপস্থিত শেয়ারহোল্ডার কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এসএম ওয়ালিউর রহমানের সভাপতিত্বে এই ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান ও কোম্পানির শেয়ারহোল্ডার আব্দুল মান্নান। এছাড়াও সভায় পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এসএম তারিকুল ইসলাম, কোম্পানি সচিব সাহিনুর আলম এবং অন্যান্য সম্মানিত শেয়ারহোল্ডারসহ পরিচালনা পর্ষদের পরিচালকরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন