সংবাদ
সংবাদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে গ্রামবাসীর ধাওয়ায় ফিরল পুলিশ

প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে গ্রামবাসীর ধাওয়ায় ফিরল পুলিশ
ছবি: সংবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে ফিরে গেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর পৌর এলাকার নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের উদ্দেশ্যে নলুয়া গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে তাকে আটক করা হলে পুলিশের সঙ্গে স্থানীয়দের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে গ্রামবাসী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এরপর স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশের দিকে এগিয়ে যান। একপর্যায়ে গ্রামবাসীর বাধা ও ধাওয়ার মুখে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন পুলিশ সদস্যরা।

হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক পিন্টু বলেন, তার ভাইকে ধরতে গত কয়েক মাস ধরে পুলিশ গ্রামে অভিযান চালিয়ে আসছিল। প্রায় প্রতিদিনই পুলিশ গ্রামে ঢুকত এবং এ সময় গ্রামের কয়েকজন সাধারণ মানুষকেও গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন তিনি।

পিন্টু আরও বলেন, শুক্রবার বিকেল তিনটার দিকে তার বড় ভাই হালিমুল হক মিরুকে বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে গ্রামবাসী একজোট হয়ে তাকে ছিনিয়ে নেয় এবং পুলিশকে ধাওয়া দেয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে নারী-পুরুষকে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় জড়ো হয়ে স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ সেখানে অভিযান চালিয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, মূল সড়ক থেকে একটি সংযোগ সড়ক দিয়ে ঘটনাস্থলে যেতে হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হালিমুল হক মিরু সরে যান। পরে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন এবং নারীরাও সড়কে প্রতিবন্ধকতা তৈরি করেন।

পুলিশের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তারা নিজেদের মতো করে চলে এসেছেন এবং পেছন থেকে লোকজন চিল্লাচিল্লি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে গ্রামবাসীর ধাওয়ায় ফিরল পুলিশ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত