সংবাদ
সংবাদ

রম্যগদ্য “চুয়ান্নো বছর সাধনে, রাজা এলো উঠানে”

জাঁ-নেসার ওসমান
জাঁ-নেসার ওসমান
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

রম্যগদ্য “চুয়ান্নো বছর সাধনে, রাজা এলো উঠানে”

চুয়ান্নোবছর সাধনে, রাজা এলো উঠানে! মানে কি, চুয়ান্নো বছর পর ডোনাল্ড ট্রাম্পনি আপনো গো উঠানে আই রাজা হোইবো?

কথা নেই, র্বাতা নেই উড়ঝুড়ে বাঙাল কথায় কথায় ডোনাল্ড ট্রাম্প, আমেরকিা, নন ডিসক্লোসার অ্যাগ্রিমেন্ট! চুয়ান্নো বছরেও তোদের সেই পাকিস্তানি আমলের মতো কথায় কথায় আমেরিকাকে দোষারোপ করার অভ্যাসটা আর গেলোনা!

আমেরিকারে দুষি কমুনা! হ্যারাতো আমাগো গেরামের পোলাপানগো সুবোধ পায়া, ওয়ান বিলিয়ন-টু’বিলিয়ন ডলারের লোভ দ্যাখায়া এনডিএ, মাইনে নন ডিসক্লোসার অ্যাগ্রিমেন্ট সই করাইলো, হ্যাগোরে দুষি কমু না!

দ্যাখ পাকিস্তান আমলে কিছু হোলেই তোর বামা-পন্থীরা...

হোইলো হোইলো, যাগোরে পাবলিকে হারমোনিয়াম পাট্টি কোইতো, হেই বামা-পন্থীরা আবার কী করতো?

এই বামা-পন্থীদের কথা আর বলিস না, এরা পাকিস্তান আমলে মনে কর, গ্রামে তোর ছাগল হারিয়েছে, অমনি এই বামা-পন্থীরা হৈ চৈ করে উঠতো, এই ছাগল চুরি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অব আমেরিকা, মানে সি আই এ’র কাজ। কথায় কথায় মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নিপাত যাক বলতে বলতে নেতাদের মুখে ফেনা তুলতো, আবার নিজের মেয়েকে আমেরিকা পড়তে পাঠালো।

ধুর হ্যাগো কথা বাদ দেন, হ্যারা চান্স পাইলেই বাকশালে যোগ দ্যায়, আবার নিজ স্বার্থে কোমরে গামছা বান্ধি লুঙ্গি পিন্দি আরে খাল কাটার লাগি কোদাল লোই ফালদি পড়ে, হ্যাতারা মানুনি হ্যাতারা মর্কট...

মর্কট বল আর শাখামৃগ যাই বল এই বামা-পন্থীদের এক একটা ভুল সিদ্ধান্ত বাঙালি জাতির যে কী ক্ষতি করেছে তা তোকে বলে বোঝাতে পারবো না!

ভাই না ভালা, পুরান কাসুন্দি ঘাইটেন না, দুর্গন্ধ ছড়াইবো। অহন কন, এই চুয়ান্নো বছর সাধনে, রাজা এলো উঠানে! এইডার মাজেজাটা কী?

দ্যাখ চিন্তাটা আমার সম্পূর্ণ নিজস্ব, তুই আবার এটাকে জেনারালাইজ করে বিতর্কে জড়াস না।

ধুর মিয়া, আকামে প্যাচাল পাড়েন। আপানে কি একটা মাত্তবুর আইছেন যে, পাবলিকে আপনের কথা হুনি রেভ্যুলেশন করি দেশ উল্টাই হ্যালাইবো।

না না দেশ উল্টাবার কথা আমি বলছি না, আমি বলছি আমাদের সমাজে বিরোধী মানে, একপক্ষ যা বলবে অপরপক্ষ তার উল্টো বলবে...

হাসাইয়েন মিয়া, আমি যদি কোই সুর্য্য পূবে উঠে, তয় বিরোধীনি কোইবো, সূর্য্য পশ্চিমে উঠে!!

হ্যাঁ, বিরোধীরা বলবে সূর্য্য আমেরিকার পশ্চিমে উঠে, তোদের পূর্বদিক আমেরিকার পশ্চিম...

ও ব্বাবারে আন্নে মিয়া ওকালতি করলে ভালা করতেন। আন্নে ঠিকই কোইছেন বিরোধী মানে বিরোধী, আন্নে যাই কন আমরা বিরোধ করমু, ব্যাস।

ছোট্ট একটা গল্প বলি তাহলে তোর কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে;

কন কন, ছুটো ছুটো গল্পকথা, অল্প বিস্তর মনের ব্যাথা, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হোইলো না শ্যেষ...

বাহ্ দারুণ, কবিগুরু রবীন্দ্রনাথের ছোট গল্পের উপর কবিতা...

ধ্যাৎ মিয়া রবীন্দ্রনাথের নাম লইবেন না, নাম লইলে মুখে কালি লেইাপ্পা দিমু!!

থাক থাক রবীন্দ্রনাথের নাম নিচ্ছিনা, কার যেন লেখা, নাম মনে নইে। সেই পুরোনো গল্পটা শোন: একবার একদল রাজেন্দ্রপুরে পিকনিকে গেছে। পিকনিকে সবাই মজা করছে, কেউ আবার লাকড়ী জোগাড় করে রান্না করছে। খোলা মাঠে খোলা যায়গায় রান্না হচ্ছে, খাসির মাংশ উইথ নতুন আলু, রান্না শেষ, কেবল গোশতটা দমে রাখা হোয়েছে। এমন সময় পিকনিকের সভাপতির স্ত্রী, শুরুয়া চেখে লবন ঠিক হোয়েছে কিনা দ্যেখার জন্য যেই ঢাকনা খুলেছে, অমনি ওখান দিয়ে এক কাক মরা ইঁদুর ঠোঁটে করে নিয়ে যাচ্ছিল, হঠাৎ পিকনিকের পটকার শব্দে কাকটা যেই “কা” করতে গেছে ব্যাস ঠোঁট থেকে মরা ইঁদুর পড়বি তো পড় ...

ড্যেগের ভিতর...

ঠিক ঠিক, মরা পচা ইঁদুর মাংশের ডেগচিতে। এখন কি করা, ক্ষিদেও পেয়েছে, রান্নারও সুঘ্রান ছড়াচ্ছে, কি করা যায়। তখন পিকনিকের সভাপতি বিরোধী দলকে ফোনে ঘটনাটা বলে, জানতে চাইলেন যে, কাকের ঠোঁট থেকে মরা ইঁদুর খাবারে পড়লে, আপনারা কি করতেন?

বিরোধী দলের জনপ্রিয় প্রতিনিধি যিনি সদ্য জাপান থেকে ঘুরে এলেন, উনি বললেন; কাকের ঠোঁট থেকে মরা ইঁদুর খাবারে পড়লে, আমরা খাবারটা ফেলে দিতাম খেতাম না।

ঠিকইতো কোইছে, কাওয়ার ঠোঁট থ্যেইক্কা মরা পচা ইঁন্দুর খাবারে পড়লে, কেউ খাবার খাইবেনি? হ্যারাতো খাবার ফ্যালায়া দিবোই।

জ্বী, যেহেতু বিরোধী দল বলেছেন, কাকের ঠোঁট থেকে মরা ইঁদুর খাবারে পড়লে, আমরা খাবারটা খেতাম না, যেহেতু বিরোধীদল খাবারটা খাবেনা, তাহলে আমরা মরা ইঁদুর সহই খাবারটা খাবো।

ছি ছি এইডা কি কন, খবিশ কোইছে কাওয়ার ঠোঁট থ্যেইক্কা পড়া মরা ইঁন্দুর সহ খাবার খাইবো!

এই হচ্ছে তোদের দেশের বিরোধী দল।

বুঝলাম আমাগো দেশের বিরোধী দল আস্ত বোকা পাঁডা, কিন্তু এর লগে আপনের “চুয়ান্নোবছর সাধনে, রাজা এলো উঠানে!” এর মাজেজাটা কী?

দ্যেখ বিগত চুয়ান্নো বছরে আমরা কখনো বাংলাদেশের প্রধান মন্ত্রী পাইনি, আমরা বার বার পেয়েছি, পরিবারের প্রধান মন্ত্রী, না হলে পার্টির প্রধান মন্ত্রী, না হয় প্রতিবেশীর মুখ্য মন্ত্রী, কিন্তু দলমত ধর্ম নির্বিশেষে কখনোই সকল পাহাঢ়ী-বাঙালীর মানে বিশ কোটি বাঙালীর প্রধান মন্ত্রী পায় নাই...

ঠিক ঠিক আমাগো কপাল খারাপ, নাইলে শিক্ষক লাল-নীল, ডাক্তার ঢ্যাব-অ্যাব, ইঞ্জিনিয়ার দধীচি-ভুদিচী, ব্যবসায়ী চুর্যকারী-তরকারী, মেথর

পাইছি মদখোর-তাড়ীখোর, হক্কল সময়ই পুরধান মন্ত্রী কুনো এক পার্টির, টুটাল বাংলাদেশের পুরধান মন্ত্রী কখোনোই পাই নাই।

জ্বী এইবার প্রায় চুয়ান্নো বছর পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা কোরে বিশ কোটি জনগনের বাসযোগ্য এক বাংলাদেশ গড়ার প্ল্যান নিয়েছেন তুই ভাবতে পারিস...

গুরু আপনে ঠিকই কোইছেন বড় বড় মুনি ঋষিরা যেমন সাধন করিয়ারে ভগবানের আশীর্বাদ লাভ করে, তেমনি আমরাও চুয়ান্ন বছর পর মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানরে পাইছি যিনি আন্নের ভাষায় “বিশ কোটি জনগনের বাসযোগ্য এক বাংলাদেশ গড়ার প্ল্যান নিয়েছেন”...    

তাই আমি ছন্দ কোরে বলেছি “চুয়ান্নোবছর সাধনে, রাজা এলো উঠানে!”

শুধু আপনে কবেন ক্যা, বিশ কোটি জনগনের বাসযোগ্য এক বাংলাদেশ গড়ার জন্য আমরা ব্যেবাগতে আপনের সাথে কোরাশে কমু “চুয়ান্নোবছর সাধনে, রাজা এলো উঠানে!”

[লেখক: চলচ্চিত্রকার]

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রম্যগদ্য “চুয়ান্নো বছর সাধনে, রাজা এলো উঠানে”

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত