সংবাদ
সংবাদ

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় ‘কানি’র আতঙ্ক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় ‘কানি’র আতঙ্ক
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে এক মাসের ব্যবধানে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হানার পর এবার চতুর্থ ঘূর্ণিঝড় ‘কানি’ সৃষ্টির প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি ৩০ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, সাগরের বর্তমান পরিস্থিতি ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য বেশ অনুকূলে থাকায় উপকূলীয় অঞ্চলে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত ও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘কানি’। আঞ্চলিক আবহাওয়া সংস্থার তালিকা অনুযায়ী এই নামটি প্রস্তাব করেছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। মূলত উপকূলীয় অঞ্চলের এক বিশেষ ধরনের গাছের নামের সঙ্গে যুক্ত করে এই নামকরণ করা হয়েছে।

আইএমডির তথ্যমতে, আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সাগরে আবহাওয়ার পরিস্থিতি আরও উত্তাল হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্ভাব্য এই ঝড়টি শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে বায়ুপ্রবাহের কারণে এটি গতিপথ পরিবর্তন করলে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যেও এর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বারবার ঘূর্ণিঝড়ের আঘাতে ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। উড়িষ্যার রাজস্বমন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, গত ১০ বছরে ১৩টি ঘূর্ণিঝড়ে রাজ্যটির প্রায় ১৫ হাজার ৪৫৭ কোটি রুপির ক্ষতি হয়েছে। এর আগে তিতলি, ফণী, বুলবুল, আম্ফান, ইয়াস ও দানার মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর চলতি বছরও রাজ্যটিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, মুরাসু এবং আকভান। একের পর এক এসব প্রাকৃতিক দুর্যোগে রাজ্যটির উপকূলীয় জেলাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত এক দশকের এসব ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে উড়িষ্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এই সময়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১৫৬ জন মানুষের প্রাণহানি ঘটেছে এবং ৫৫ লাখ ৬৩ হাজার গবাদিপশু ও পাখির মৃত্যু হয়েছে। এছাড়া প্রবল ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে রাজ্যটির অন্তত ৮ লাখ ২০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে, যার ফলে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

ভবিষ্যতের যেকোনো দুর্যোগ মোকাবিলায় ও প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে উড়িষ্যা রাজ্য সরকার ইতিমধ্যে নানা আধুনিক পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার ৮৮০টি আশ্রয়কেন্দ্র, সতর্কবার্তা অ্যাপ ও আধুনিক অ্যালার্ট সিস্টেম তৈরি করেছে। পাশাপাশি দুর্যোগে মৃত ব্যক্তিদের পরিবারকে দেওয়া সরকারি ক্ষতিপূরণের পরিমাণ চার লাখ রুপি থেকে বাড়িয়ে আট লাখ রুপি করা হয়েছে। তবে পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাজস্বমন্ত্রী সুরেশ পূজারি জানান, ত্রাণ হিসেবে প্রয়োজনের তুলনায় কেন্দ্রের কাছ থেকে মাত্র ৩০ শতাংশ সহায়তা পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় ‘কানি’র আতঙ্ক

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত