জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের প্রায় ২৬ শতাংশই নদীভাঙনের শিকার। গত ৫০ বছরে নদীভাঙনে বাংলাদেশের প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে মানুষ শুধু বসতভিটা ও জীবিকাই হারাচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সামাজিক বন্ধন, নাগরিক অধিকার, মানসিক স্বস্তি ও নিজস্ব পরিচয়ের অনুভূতি।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, নাগরিক অধিকার ও জীবিকার নিরাপত্তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় উত্থাপিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
হিউম্যানিটারিয়ান অ্যাডভাইজরি গ্রুপের (এইচএজি) অর্থায়নে সিরাজগঞ্জ ও শরীয়তপুর জেলায় ‘সাকিন’ শীর্ষক এ গবেষণা পরিচালিত হয়। যৌথভাবে গবেষণাটি পরিচালনা করে ইনসাইটস নলেজ, মানব মুক্তি সংস্থা (এমএমএস) ও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)।
সভায় গবেষণার ফলাফল উপস্থাপন করেন ইনসাইটস নলেজের উপদেষ্টা সুমন আহসানুল ইসলাম। তিনি বলেন, নদীভাঙন কেবল ভূমি ও বসতভিটা হারানোর দুর্যোগ নয়; এটি মানুষের জীবিকা, সামাজিক সম্পর্ক, মানসিক অবস্থা, ব্যক্তি-পরিচয় ও নাগরিক অধিকারকে গভীরভাবে প্রভাবিত করে দীর্ঘমেয়াদি সংকট তৈরি করে। নদীভাঙন মোকাবিলায় শুধু নদীতীর রক্ষা নয়, ক্ষতিগ্রস্ত মানুষের জীবন, জীবিকা, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব দেওয়াই এই গবেষণার মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, নদীভাঙনে সম্পদের ক্ষয়ক্ষতির চেয়েও বড় সংকট হলো মানুষের ঠিকানাহীন হয়ে পড়া। অনেক সময় বাস্তুচ্যুত এসব মানুষ নাগরিক পরিচয় ও সরকারি সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হন।
এ সংকট নিরসনে অধিদপ্তরের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে আমরা ফ্যামিলি ট্রি তৈরি করছি এবং পরিবারের তথ্য শনাক্ত করছি। এর মাধ্যমে কোনো ব্যক্তির উৎস ও তার পরিবারের শিকড় কোথায়, তা সহজেই জানা যাবে এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের শনাক্ত করা সম্ভব হবে।’
সভায় সভাপতিত্ব করেন ইনসাইটস নলেজের চেয়ারপারসন নাহিদ সিদ্দিকী। তিনি বলেন, নদীভাঙনের ফলে সৃষ্ট মানসিক কষ্ট বাস্তুচ্যুত মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এ পরিস্থিতি মোকাবিলায় নদীশাসন ও জরুরি সহায়তার পাশাপাশি নিরাপদ বসতি, টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষার ধারাবাহিকতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং সিদ্ধান্ত গ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন