সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একটি ‘বট বাহিনী’ তার বিরুদ্ধে এই অপতৎপরতা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবীনবরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “এই বট
বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে এবং নানাভাবে ট্রল করছে। এমনকি তারা এমন
হাস্যকর অপপ্রচারও চালাচ্ছে যে আমি নাকি পরীক্ষার দিন পরীক্ষার রুটিন দিব! অথচ একটি
দায়িত্বশীল জায়গা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।”
উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে
একটি তথ্য ছড়িয়ে পড়ে যে ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন দেওয়া হবে না, কোন বিষয়ে পরীক্ষা
তা জানা যাবে পরীক্ষার হলে গিয়ে’। শিক্ষা মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
এই তথ্যটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এটি একটি গুজব।
এমপিওভুক্তি নিয়ে ছড়ানো গুজবের
বিষয়ে মন্ত্রী বলেন, “আমি বলেছিলাম এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ‘জিরো পাস’ বা কেউ
পাস না করলেও এমপিও বাতিল হবে না। কিন্তু বট বাহিনী সেটি উল্টে দিয়ে লিখে দিল এবার
ফেল করলেই এমপিও বাতিল। এখন দেখা যাচ্ছে দেশ ফেসবুকের গুজবেই চলে।”
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
(এসএসসি) পরীক্ষার রুটিন নিয়ে বিভ্রান্ত না হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে
শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, পরীক্ষার রুটিন যথাসময়ে প্রকাশিত হবে
এবং গুজব রটনাকারীদের চিহ্নিত করতে কাজ চলছে।
মন্ত্রী তরুণ শিক্ষার্থীদের
ফেসবুকের তথ্যের সত্যতা যাচাই না করে কোনো কিছু বিশ্বাস না করার পরামর্শ দেন।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন