সংবাদ

ম্যালেরিয়ায় মারা গেলেন বাণিজ্য সচিব মাহবুব

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম

ম্যালেরিয়ায় মারা গেলেন বাণিজ্য সচিব মাহবুব

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্তের প্লাটিলেট আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষার পর তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা ছিলেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে বাণিজ্য মন্ত্রণালয়সহ প্রশাসনের কর্মকর্তাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আজ বাদ জুমা নামাজে জানাজা শেষে তাকে যথাযথ মর্যাদায় দাফন করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ম্যালেরিয়ায় মারা গেলেন বাণিজ্য সচিব মাহবুব

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্তের প্লাটিলেট আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষার পর তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা ছিলেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে বাণিজ্য মন্ত্রণালয়সহ প্রশাসনের কর্মকর্তাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আজ বাদ জুমা নামাজে জানাজা শেষে তাকে যথাযথ মর্যাদায় দাফন করার কথা রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত