না ফেরার দেশে চলে গেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।
পারিবারিক
সূত্রে জানা গেছে, গত
১৩ এপ্রিল রক্তে প্লাটিলেট কমে যাওয়ার কারণে
তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী
সময়ে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার শরীরে ম্যালেরিয়া
শনাক্ত হয়েছিলো। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আজ
ভোরের আলো ফোটার আগেই
তিনি পাড়ি জমান পরপারে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন
কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী
রেখে গেছেন।
মাহবুবুর
রহমান ছিলেন বিসিএস ১৩তম ব্যাচের শুল্ক
ও আবগারি ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা।
সুদীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ারে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ
বিভিন্ন পদে অত্যন্ত সুনামের
সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে
সততা ও দক্ষতার স্বাক্ষর
রাখায় তাকে ২০২৫ সালের
২৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদের দায়িত্ব
দেওয়া হয়। সেখানেও তিনি
অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে কাজ করে যাচ্ছিলেন।
তার মৃত্যুতে দেশের প্রশাসনিক স্তরে এক অপূরণীয় ক্ষতি
হয়ে গেল বলে মনে
করছেন সংশ্লিষ্টরা।
মরহুমের
জানাজা ও দাফন প্রক্রিয়া
সম্পর্কে পরিবারের পক্ষ থেকে দ্রুতই
জানানো হবে বলে নিশ্চিত
হওয়া গেছে। তার মৃত্যুতে শোকসন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন
বাণিজ্য মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন