চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
সূত্রে জানা গেছে, রাত
১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী
আনুষ্ঠানিকভাবে হজের প্রথম ফ্লাইটের
উদ্বোধন ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়
এই আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন
করেছে।
প্রধানমন্ত্রীর
ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, “প্রধানমন্ত্রী
রাত সাড়ে ১০টায় রাজধানীর
আশকোনা হজ ক্যাম্পে পৌঁছাবেন।”
সেখানে তিনি হজযাত্রীদের সাথে
কুশল বিনিময় করবেন এবং তাদের জন্য
দোয়া ও বিশেষ মোনাজাতে
অংশ নেবেন।
মন্ত্রণালয়ের
পক্ষ থেকে এক বিবৃতিতে
বলা হয়েছে, “বর্ধিত ফ্লাইট শিডিউল ও বিমান ভাড়া
কমানোসহ সব ধরনের প্রস্তুতি
সম্পন্ন হওয়ার পরই হজ ফ্লাইট
শুরু হচ্ছে।” এবার হজযাত্রীদের সর্বোচ্চ
সেবা নিশ্চিত করতে সরকার বিশেষ
মনিটরিং সেল গঠন করেছে।
ধর্ম
মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে এ বছরের
প্রথম হজ ফ্লাইটটি আজ
দিনগত রাত ১২টা ২০
মিনিটে ঢাকা ত্যাগ করবে।
৪১৯ জন হজযাত্রী নিয়ে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার বাদশাহ
আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের
উদ্দেশে যাত্রা করবে। প্রথম দিনে সব মিলিয়ে
মোট ১৪টি ফ্লাইট পরিচালনার
কথা রয়েছে, যার মধ্যে রাষ্ট্রীয়
পতাকাবাহী বিমান বাংলাদেশের ৬টি ফ্লাইট রয়েছে।
পরিসংখ্যান
অনুযায়ী, বিশ্বের অন্যতম বৃহৎ হজযাত্রী পাঠানো
দেশ হিসেবে বাংলাদেশ থেকে এ বছর
প্রায় ৭৮ হাজার ৫০০
জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন।
তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫
জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার
৯৩৫ জন বেসরকারি এজেন্সির
মাধ্যমে হজ পালনের সুযোগ
পাচ্ছেন। মোট হজযাত্রীর প্রায়
অর্ধেক বহন করবে বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স। ২১ মে পর্যন্ত
হজ-পূর্ব ফ্লাইট চলবে এবং চাঁদ
দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র
হজ অনুষ্ঠিত হবে। হজের ফিরতি
ফ্লাইট শুরু হবে ৩০
মে থেকে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন