সংবাদ

প্রমাণের অভাবে ১০ বছরের আইনি লড়াইয়ে হার

‘কপাল পুড়ল’ তামান্নার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

‘কপাল পুড়ল’ তামান্নার

দীর্ঘ এক দশকের আইনি যুদ্ধ শেষে বড়সড় ধাক্কা খেলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউড দক্ষিণ ভারতীয় সিনেমার এই গ্ল্যামার গার্ল সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠানপাওয়ার সোপস লিমিটেড’-এর বিরুদ্ধে দায়ের করা কোটি রুপির মানহানি ক্ষতিপূরণ মামলায় পরাজিত হয়েছেন। পর্যাপ্ত তথ্য-প্রমাণ দাখিল করতে না পারায় সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট তামান্নার করা আবেদনটি সরাসরি খারিজ করে দেয়।

ঘটনার সূত্রপাত ২০০৮ সালে, যখন তামান্না উক্ত প্রতিষ্ঠানের সাথে এক বছরের জন্য বিজ্ঞাপনী চুক্তিতে আবদ্ধ হন। চুক্তির শর্ত অনুযায়ী, ২০০৯ সালের অক্টোবর পর্যন্ত তার ছবি ভিডিও ব্যবহারের অনুমতি ছিল। তবে তামান্নার দাবি ছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ২০১০ এবং ২০১১ সালে সংস্থাটি বেআইনিভাবে তার ছবি পণ্যের মোড়ক অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করেছে।

এর ফলে তার পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে সমস্যায় পড়তে হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।

মামলাটি পর্যালোচনার পর মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে যে, অভিনেত্রীর পক্ষ থেকে জমা দেওয়া প্রমাণের ভিত্তি অত্যন্ত দুর্বল। আদালত তাদের পর্যবেক্ষণে বলেন, "আবেদনকারী যে প্রোডাক্ট র‍্যাপার বা রসিদ জমা দিয়েছেন, তা প্রমাণ হিসেবে যথেষ্ট নয়। -কমার্স সাইটে ছবি থাকা মানেই যে তাতে ওই প্রতিষ্ঠানের সরাসরি সম্পৃক্ততা আছে, তাও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। আদালতের স্পষ্ট বক্তব্য, কেবলমাত্র অনুমানের ওপর ভিত্তি করে এত বড় অংকের ক্ষতিপূরণ দাবি করা আইনত গ্রহণযোগ্য নয়।"

আদালতের এই রায় সেলিব্রিটিদেরইমেজ রাইটসবা ছবির বাণিজ্যিক ব্যবহারের বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে। আইনি লড়াইয়ে জয়ী হতে হলে যে স্রেফ অভিযোগ নয়, বরং জোরালো ডিজিটাল দালিলিক প্রমাণ প্রয়োজন, তামান্নার এই হার যেন সেই শিক্ষাই দিয়ে গেল। এই আইনি বিপর্যয়ের মধ্যেও তামান্না অবশ্য কাজ থেকে বিরতি নেননি। তামিল, তেলুগু হিন্দি তিন ইন্ডাস্ট্রিতেই সমানতালে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি।

তবে এই তিক্ত অভিজ্ঞতা ভবিষ্যতে বড় কোনো ব্র্যান্ডের সাথে চুক্তির ক্ষেত্রে তাকে আরও সতর্ক করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

‘কপাল পুড়ল’ তামান্নার

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত