সংবাদ

আড়াই লাখ ছাড়ালো ভরি, অস্থির রুপার বাজারও

সোনার দামে নয়া রেকর্ড

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

সোনার দামে নয়া রেকর্ড

দেশের বাজারে ইতিহাসের সব রেকর্ড ভেঙে ঊর্ধ্বমুখী সোনার দাম। বর্তমানে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে আড়াই লাখ টাকারও বেশি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় স্থানীয় চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এই দাম নির্ধারণ করেছে। গত ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দাম পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী, বর্তমানে বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে লাখ ৩৮ হাজার ৮২০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন বিক্রি হচ্ছে লাখ হাজার ৭০৩ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির সোনার দামও পাল্লা দিয়ে বেড়েছে; এই মানের প্রতি ভরি সোনা কিনতে ক্রেতাদের ব্যয় করতে হচ্ছে লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামেও বড় ধরনের পরিবর্তন এসেছে। বাজুসের হিসেব অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার বর্তমান বিক্রয়মূল্য দাঁড়িয়েছে হাজার ৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে অস্থিরতা ডলারের মান বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও সোনা রুপার দামে এই উল্লম্ফন দেখা দিয়েছে। সাধারণ ক্রেতাদের জন্য এই বাড়তি দাম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালেও ব্যবসায়ীরা বাজুস নির্ধারিত এই নতুন তালিকা অনুযায়ীই কেনাবেচা চালিয়ে যাচ্ছেন। তবে বিয়ের মৌসুম সাধারণ উৎসবের কেনাকাটায় এই উচ্চমূল্য কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সারা দেশে এই নির্ধারিত মূল্যেই সোনা রুপা কেনাবেচা করতে জুয়েলারি ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে বাজুস।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সোনার দামে নয়া রেকর্ড

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত