সংবাদ

মধুবালার বায়োপিকে আলোচনায় কে এই শর্বরী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

মধুবালার বায়োপিকে আলোচনায় কে এই শর্বরী
শর্বরী ওয়াঘ

বলিউডের স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে বায়োপিক তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। আর তাতে নতুন করে আলোচনার টেবিলে এসেছেন তরুণী অভিনেত্রী শর্বরী ওয়াঘ।

বলিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, নির্মাতারা মধুবালার চরিত্রের জন্য শর্ববীকে সম্ভাব্য মুখ হিসেবে ভাবছেন। যদিও এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি।

মধুবালার মতো জটিল ও অনন্য চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। তাই একাধিক অভিনেত্রীর নাম ঘুরছে আলোচনায়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে শর্বরীকে এই চরিত্রের জন্য ‘শক্ত প্রতিদ্বন্দ্বী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

মধুবালার চরিত্রে আলোচনায় শবর্রী

কে এই শর্বরী

বলিউডের নতুন প্রজন্মের সম্ভাবনাময় অভিনেত্রীদের একজন শর্বরী ওয়াঘ। বড় পর্দায় যার অভিষেক হয় ২০২১ সালে ‘বন্তি অউর বাবলি ২’ সিনেমার মাধ্যমে। ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন।

তবে শর্বরীর অভিনয়জীবন শুরু হয় ওটিটি প্ল্যাটফর্মে। ২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’-এর মাধ্যমে পর্দায় আসেন।

২০২৪ সালে মুক্তি পাওয়া হরর-কমেডি ‘মুঞ্জিয়া’ তার ক্যারিয়ারে বড় সাফল্য এনে দেয়। ছবিটি বক্স অফিসেও দারুণ সাড়া ফেলে। এরপর তিনি ‘ভেদা’ (২০২৪)  ও যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ ‘আলফা’-সহ একাধিক বড় প্রজেক্টে যুক্ত হন।

ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা ও কাজের মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান গড়ে তুলছেন শর্বরী। মধুবালার বায়োপিকের আলোচনায় তাঁর নাম উঠে আসায় আবারও চর্চার কেন্দ্রে তিনি।

মধুবালার চরিত্রে আলোচনায় শবর্রী

অবশ্য বলিউডের ইন্ডাস্ট্রি সূত্র বলছে, চূড়ান্ত নায়িকা ঠিক না হওয়া পর্যন্ত গুঞ্জন এভাবেই চলতে থাকবে। গল্পের মতো এখানেও ক্লাইম্যাক্স এখনো লেখা হয়নি। দর্শক শুধু অপেক্ষা করছে- পর্দা কখন উঠছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মধুবালার বায়োপিকে আলোচনায় কে এই শর্বরী

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত