সংবাদ

হরমুজে আটকে থাকা ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৪ পিএম

হরমুজে আটকে থাকা ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

ইরানের হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি জয়যাত্রা’ মুক্ত করতে এবং জাহাজটির নিরাপদ চলাচলের জন্য জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ রবিউল আলম

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে জনসাধারণের উদ্বেগ নিরসনে উপদেষ্টা বলেন, “দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সংকটের কোনো কারণ নেই। তবে কিছু জায়গায় কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, পেট্রোল পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী নিয়মিত জ্বালানি সরবরাহ করা হলেও একটি গোষ্ঠী কৃত্রিম চাহিদা তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে। এরই মধ্যে অবৈধভাবে মজুদ করা হাজার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে, যা প্রমাণ করে যে সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বরং এটি একটি কৃত্রিম পরিস্থিতি

শেখ রবিউল আলম স্বীকার করেন যে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সরবরাহ চেইন ঠিক রাখা একটি চ্যালেঞ্জ। তবে সরকার এই সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেরিটাইম সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে নতুন প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজে আটকে থাকা ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি জয়যাত্রা’ মুক্ত করতে এবং জাহাজটির নিরাপদ চলাচলের জন্য জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ রবিউল আলম

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে জনসাধারণের উদ্বেগ নিরসনে উপদেষ্টা বলেন, “দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সংকটের কোনো কারণ নেই। তবে কিছু জায়গায় কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, পেট্রোল পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী নিয়মিত জ্বালানি সরবরাহ করা হলেও একটি গোষ্ঠী কৃত্রিম চাহিদা তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে। এরই মধ্যে অবৈধভাবে মজুদ করা হাজার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে, যা প্রমাণ করে যে সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বরং এটি একটি কৃত্রিম পরিস্থিতি

শেখ রবিউল আলম স্বীকার করেন যে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সরবরাহ চেইন ঠিক রাখা একটি চ্যালেঞ্জ। তবে সরকার এই সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেরিটাইম সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে নতুন প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত