সংবাদ

ইরানের ইউরেনিয়াম ‘যুক্তরাষ্ট্রে’ নিয়ে আসা হবে: ট্রাম্প

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম

ইরানের ইউরেনিয়াম ‘যুক্তরাষ্ট্রে’ নিয়ে আসা হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে কোনো শান্তি চুক্তি হলে দেশটির পরমাণু কেন্দ্রগুলো থেকে ইউরেনিয়াম খুঁড়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) অ্যারিজোনায় আয়োজিত এক জনসভায় তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে

সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, তিনি পরমাণু কেন্দ্রগুলো থেকে ইউরেনিয়াম সংগ্রহ করতে বড় বড় খননযন্ত্র বা এক্সকাভেটর ব্যবহার করবেন। ট্রাম্প বলেন, অনেকে প্রশ্ন করেছেন, আমরা এই পরমাণু ধূলিকণা (নিউক্লিয়ার ডাস্ট) কীভাবে সংগ্রহ করব? আমরা ইরানের সঙ্গে যৌথভাবে প্রচুর খননযন্ত্র নিয়ে সেখানে যাব এবং তা তুলে আনব।”

তিনি আরও যোগ করেন, এর জন্য আপনার কল্পনার চাইতেও বড় বড় খননযন্ত্রের প্রয়োজন হবে। আমরা সেখান থেকে তা সংগ্রহ করে খুব দ্রুতই যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।”

মজার ব্যাপার হলো, ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণা মজুতও দেশের বাইরে কোথাও পাঠাবে না। এমনকি একে তারা ‘পবিত্র’ এবং ‘কৌশলগত রেড লাইন’ হিসেবে ঘোষণা করেছে

এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে। যদিও তেহরান এই দাবিকে সরাসরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে

ট্রাম্প প্রায়ই ইরানের ইউরেনিয়াম মজুতকে ‘পরমাণু ধূলিকণা’ (নিউক্লিয়ার ডাস্ট) হিসেবে অভিহিত করেন। বিশ্লেষকদের মতে, কখনো কখনো গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ধ্বংসাবশেষ বোঝাতেও তিনি এই শব্দটি ব্যবহার করে থাকেন

তবে এই বিপরীতমুখী অবস্থানের মধ্যেও ট্রাম্প বেশ আশাবাদী। এএফপি’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুক্তির পথে এখন আর বড় কোনো বাধা নেই এবং একটি স্থায়ী শান্তি চুক্তি হওয়ার সময় ‘খুবই ঘনিয়ে এসেছে’

ইরান যেখানে ইউরেনিয়ামকে দেশের সম্পদ হিসেবে আগলে রাখতে চাইছে, সেখানে ট্রাম্প তা যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এই পরিস্থিতিতে আগামী সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফার শান্তি বৈঠকটি কতটা সফল হবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে জোর আলোচনা

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইরানের ইউরেনিয়াম ‘যুক্তরাষ্ট্রে’ নিয়ে আসা হবে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত