গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলের ব্যাট আইপিএলে আগুন ছড়াচ্ছে। শুক্রবার (১৭ এপ্রিল) প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে ৫০ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন তিনি। ম্যাচটিতে গুজরাট টাইটান্স জিতেছে ৭ উইকেটে।
তবে ম্যাচের আগে ঘটে যায় আরেক ঘটনা, যা আলোচনায় টপকে গেছে গিলের ব্যাটিংকেও! গিলের উদ্দেশ্যে এক ভক্তের ভালোবাসার প্রস্তাবের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
কেকেআর-জিটি ম্যাচ শুরুর আগে দর্শক গ্যালারিতে এক তরুণী গোলাপ ফুল হাতে নিয়ে প্রস্তাব দেন গিলকে। চারপাশে উপস্থিত দর্শকরাও তখন চিৎকার করতে থাকেন ও উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। আর ক্যামেরাবন্দি হয় এই দৃশ্য।
গিলের জনপ্রিয়তা এতটাই যে ম্যাচ শুরুর আগে এই প্রস্তাবের ঘটনা তুমুল আলোচনা তৈরি করে। নেটিজেনরা কমেন্টের বন্যা বইয়ে দেন। কেউ কেউ গিলের ‘শান্ত স্বভাবের’ প্রশংসা করেন, আবার কেউ কৌতুক করে প্রশ্ন তোলেন, “প্রস্তাবের জবাব কী দিলেন গিল?”
তবে অনেকে তো এটাকে ‘ম্যাচ ফিক্সিং’ বলে ট্রোলও করেছেন। অবশ্য, সবাই একবাক্যে স্বীকার করছেন- এই ঘটনায় ‘এন্টারটেইনমেন্ট’ একেবারে চরমে পৌঁছে গিয়েছিল।
শুভমান গিল গত কয়েক ম্যাচে দুর্দান্ত ফর্মে আছেন। টানা তিনটি ম্যাচে ফিফটি করেছেন তিনি। গত ১১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও ম্যাচ জেতানোর পর গিলকে ভক্তরা ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন। ওই ম্যাচে গিল ৪০ বলে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন।
ক্রিকেট মাঠে ভক্তদের এভাবে প্রস্তাব দেওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। গত বছর ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচেও এক ভক্ত ‘আই লাভ ইউ শুভমান’ লেখা প্ল্যাকার্ড হাতে গিলের উদ্দেশ্যে প্রস্তাব দিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এর আগে অলিম্পিকে শুটার মনু ভাকেরকে প্রস্তাব দেওয়ার ঘটনাও ভাইরাল হয়েছিল।
শুভমান গিল প্রেম-প্রস্তাবের ভাইরাল ভিডিও নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও, মাঠে এসেছেন আগুন ছড়াতে। কেকেআরের বিরুদ্ধে ৮৬ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে তিনি বিরাট কোহলিকে পেছনে ফেলে অরেঞ্জ ক্যাপের শীর্ষে উঠে এসেছেন। তিনি চার ম্যাচ খেলে ২৫১ রান করেছেন। আইপিএলে কেকেআরের বিরুদ্ধে গিলের এটাই দ্বিতীয় সেরা ইনিংস।
ফুল হাতে প্রেমের আহ্বান। ছবি: সংগৃহীত
গিলের এই ফর্ম আর ভক্তদের ভালোবাসার প্রস্তাবের ভিডিও মিলে নেটিজেনদের মধ্যে এক উন্মাদনা তৈরি করেছে। কেউ কেউ মজা করে লিখছেন, “শুভমান গিল এখন শুধু ব্যাটিংয়েই নয়, ‘হার্ট’ জেতাতেও সেরা!” কেউ আবার একটু সিরিয়াস হয়ে প্রশ্ন তুলেছেন, “এত প্রস্তাবের পরও ও প্রেমে পড়লো না কেন?”
গুজরাট টাইটান্স আইপিএল পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার লড়াইয়ে এখন দারুণ ফর্মে রয়েছে। শুভমান গিলের ব্যাটিংয়ের ধার আর ভক্তদের ভালোবাসার এই প্রস্তাব- দুই মিলিয়েই চলতি আইপিএল হয়ে উঠছে রীতিমতো ‘টক অফ দ্য টাউন’।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন