সংবাদ

সজল খানের সঞ্চালনায় ‘স্টারকাস্ট’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

সজল খানের সঞ্চালনায় ‘স্টারকাস্ট’

লাইট, ক্যামেরা আর গ্ল্যামারের ঝলকানির আড়ালে তারকাদের বাস্তব জীবনটা ঠিক কেমনসেই অজানা গল্পগুলো সামনে আনতেই শুরু হচ্ছে নতুন পডকাস্ট শোস্টারকাস্ট বিজয় টিভি-এর উদ্যোগে নির্মিত এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে থাকছেন সজল খান। চলচ্চিত্র, নাটক সংগীত অঙ্গনের জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন।

তবে এটি কোনো প্রচলিত সাক্ষাৎকারভিত্তিক শো নয়বরং একেবারে আড্ডার আবহে গড়ে তোলা হয়েছেস্টারকাস্ট এখানে তারকারা নিজেদের মতো করে কথা বলবেন, শেয়ার করবেন জীবনের অজানা গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা অনুভূতির কথা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে এর খোলামেলা উপস্থাপনা। ক্যারিয়ারের শুরুর কঠিন লড়াই, প্রতিষ্ঠা পাওয়ার গল্প, সাফল্যের পেছনের অদেখা পরিশ্রম, ব্যর্থতার হতাশাসবকিছুই উঠে আসবে প্রাণবন্ত আলাপচারিতায়। পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা না-বলা কথা, সম্পর্ক, সিদ্ধান্ত এবং জীবনের টার্নিং পয়েন্ট নিয়েও কথা বলবেন অতিথিরা।

আয়োজকদের মতে, ‘স্টারকাস্টদর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। কারণ এখানে তারকারা শুধুই পরিচিত মুখ হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবেও নিজেদের তুলে ধরবেন। ফলে দর্শকরা তাদের প্রিয় তারকাদের আরও কাছ থেকে চিনতে পারবেন এবং তাদের জীবনের বাস্তবতা সম্পর্কে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি পাবেন।

সঞ্চালক সজল খান জানিয়েছেন, অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার বিকেল ৪টায় নিয়মিত সম্প্রচারিত হবে। প্রতিটি পর্বেই থাকবেন ভিন্ন ভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকা, যাদের জীবনগল্প অভিজ্ঞতা দর্শকদের জন্য হয়ে উঠবে অনুপ্রেরণার। সব মিলিয়ে, বিনোদন জগতের তারকাদের জীবনের অন্তরালের গল্প জানতে আগ্রহী দর্শকদের জন্যস্টারকাস্টহতে যাচ্ছে একটি ব্যতিক্রমী আকর্ষণীয় আয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সজল খানের সঞ্চালনায় ‘স্টারকাস্ট’

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত