সংবাদ

রাজারহাটে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে আগুন

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

রাজারহাটে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে আগুন
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় সিগারেটের আগুন থেকে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) উপজেলার মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মোটরসাইকেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে মোটরসাইকেলটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যস্ততম এই পাম্প এলাকায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পাম্প কর্তৃপক্ষের তদারকি ও জনসচেতনতার ঘাটতি রয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। তারা পাম্প এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

রাজারহাটে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে আগুন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের রাজারহাটে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় সিগারেটের আগুন থেকে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) উপজেলার মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মোটরসাইকেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে মোটরসাইকেলটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যস্ততম এই পাম্প এলাকায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পাম্প কর্তৃপক্ষের তদারকি ও জনসচেতনতার ঘাটতি রয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। তারা পাম্প এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত