সংবাদ

মহেশপুর সীমান্তে মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে আটক ৩

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

মহেশপুর সীমান্তে মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে আটক ৩
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন তিন বাংলাদেশি যুবক। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

আটক যুবকেরা হলেন-শাহিন (২২), সোহাগ (২৭) ও হৃদয় (১৫)। তাদের বাড়ি মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই তিন যুবক মহেশপুরের পারগোপালপুর সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিকভাবে জানা যায়, তারা সীমান্ত এলাকা দিয়ে মাদক সংগ্রহের উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই তিন যুবক মাদক আনতে গিয়ে আটক হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে সুস্থ রয়েছেন। তাদের ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

মহেশপুর সীমান্তে মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে আটক ৩

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন তিন বাংলাদেশি যুবক। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

আটক যুবকেরা হলেন-শাহিন (২২), সোহাগ (২৭) ও হৃদয় (১৫)। তাদের বাড়ি মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই তিন যুবক মহেশপুরের পারগোপালপুর সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিকভাবে জানা যায়, তারা সীমান্ত এলাকা দিয়ে মাদক সংগ্রহের উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই তিন যুবক মাদক আনতে গিয়ে আটক হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে সুস্থ রয়েছেন। তাদের ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত