যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বসছে না ইরান। বিষয়টি স্টেট জানিয়ে দিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।
ইরানি সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি স্থানয়ি সময় গতকাল রোববার (১৯ এপ্রিল) রাতে সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে জানায়, “ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা এ মুহূর্তে ইরানের নেই।”
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের সঙ্গে তাদের দ্বিতীয় দফা আলোচনার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘‘আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন। তারা স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।’’
তিনি বলেন, ‘‘আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি প্রস্তাব দিচ্ছি এবং আমি আশা করি, তারা এটি গ্রহণ করবে। কারণ তারা যদি তা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেবে।’’
এরআগে বার্তাসংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজ ‘অজ্ঞাত’ সূত্রের বরাতে জানায় ‘(আলোচনার ক্ষেত্রে) সার্বিক পরিস্থিতিকে খুব একটা ইতিবাচক হিসেবে মূল্যায়নের সুযোগ নেই।’
সূত্রগুলো বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে আগে নৌ-অবরোধ তুলতে হবে। এটি তাদের পূর্বশর্ত।
এসবের মধ্যে রোববার ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে। তেহরান সতর্কতা দিয়েছে, তারা এর পাল্টা জবাব দেবে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন