সংবাদ

এএসআই পদে আবেদনের সুযোগ

এইচএসসি পাসে পুলিশে বড় নিয়োগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম

এইচএসসি পাসে পুলিশে বড় নিয়োগ

বাংলাদেশ পুলিশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর। সম্প্রতি জনবল নিয়োগের বড় এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।এএসআই (নিরস্ত্র)’ পদে এই নিয়োগ প্রদান করা হবে।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ বৈশিষ্ট্য হলো, শুধুমাত্র এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই আবেদনের সুযোগ পাচ্ছেন। আগামী ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৭ মে ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পুলিশ সদরদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এএসআই (নিরস্ত্র) পদের জন্য প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি; উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ . পেতে হবে। নারী পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে প্রার্থীদের অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) হারে বেতন অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া প্রশিক্ষণ চলাকালে সরকারি বিধি মোতাবেক মাসিক ভাতা প্রদান করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স শারীরিক যোগ্যতার বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সেপ্টেম্বর সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ফুট ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ফুট ইঞ্চি হওয়া বাধ্যতামূলক।

আগ্রহী প্রার্থীদের জন্য বৈবাহিক অবস্থার শর্তে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থা বজায় রাখতে হবে। তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তারা আবেদনের যোগ্য নন। যোগ্য প্রার্থীরা পুলিশের নির্ধারিত ওয়েবসাইট বা পোর্টালে গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

ফরম পূরণের পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে ৪৮ টাকা আবেদন ফি জমা দিতে হবে। জেলাভিত্তিক শূন্য পদের সঠিক সংখ্যা পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এইচএসসি পাসে পুলিশে বড় নিয়োগ

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত