সংবাদ

পুলিশে বড় পদোন্নতি, অতিরিক্ত আইজিপি হলেন ৭ কর্মকর্তা

বাকী বিল্লাহ
বাকী বিল্লাহ
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম

পুলিশে বড় পদোন্নতি, অতিরিক্ত আইজিপি হলেন ৭ কর্মকর্তা
প্রতীকী ছবি।

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের ৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। এদের মধ্যে দুইজন পেলেন গ্রেড-১ আর পাঁচজন পেলেন গ্রেড-২ পদমর্যাদা।

বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমদ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, হাইওয়ে পুলিশ ও পুলিশ অধিদপ্তরের দুই কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫-এর সর্বোচ্চ ‘গ্রেড-১’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন- মো. দেলোয়ার হোসেন মিঞা, অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশ এবং এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি, পুলিশ অধিদপ্তর।

প্রথম প্রজ্ঞাপন

অপর প্রজ্ঞাপনে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (গ্রেড-২) করা হয়েছে। তারা হলেন- মো. মুশফেকুর রহমান, ডিআইজি, সিলেট রেঞ্জ, ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, পরিচালক (ডিআইজি), এনএসআই, মো. মনিরুজ্জামান, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, ফারুক আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি), র‌্যাব ও রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ।

দ্বিতীয় প্রজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর তাদের যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পুলিশে বড় পদোন্নতি, অতিরিক্ত আইজিপি হলেন ৭ কর্মকর্তা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত