সংবাদ

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৫০

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৮:৫০ পিএম

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ। ছবি : সংবাদ

হবিগঞ্জ সদর উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে স্থানীয় যুবকেরা আর্জেন্টিনা ও ব্রাজিল দলের নামে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে পরাজিত হয়। খেলা শেষে আর্জেন্টিনার সমর্থকেরা উল্লাস শুরু করলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। পরে রাতে স্থানীয় মুরুব্বিরা বৈঠক করে বিষয়টি মীমাংসা করে দেন।

তবে ওই বিরোধের জেরে আজ দুপুরে দুপক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। একপর্যায়ে উভয় পক্ষের কয়েক’শ মানুষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৫০

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জ সদর উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে স্থানীয় যুবকেরা আর্জেন্টিনা ও ব্রাজিল দলের নামে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে পরাজিত হয়। খেলা শেষে আর্জেন্টিনার সমর্থকেরা উল্লাস শুরু করলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। পরে রাতে স্থানীয় মুরুব্বিরা বৈঠক করে বিষয়টি মীমাংসা করে দেন।

তবে ওই বিরোধের জেরে আজ দুপুরে দুপক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। একপর্যায়ে উভয় পক্ষের কয়েক’শ মানুষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত