সংবাদ

খালের দুই পাশে ওয়াকওয়ে ও গাছ রোপণের ঘোষণা প্রতিমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০১:১৪ পিএম

খালের দুই পাশে ওয়াকওয়ে ও গাছ রোপণের ঘোষণা প্রতিমন্ত্রীর

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্প‌তিবার সকালে রাজধানীর পল্লবীতে এক র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
আমিনুল হক জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে ২৫ কোটি গাছ রোপণের বড় কর্মসূচি গ্রহণ করেছেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
​প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে রাজধানী ঢাকার পরিবেশ ও খালের উন্নয়ন নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, "খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে পরিবেশগত নানা সমস্যার সমাধানে সরকার কাজ করছে। রাজধানীর খালগুলো দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এর পাশাপাশি খালের দুই পাশে আকর্ষণীয় ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নগরবাসী একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে চলাচল এবং অবসর কাটানোর সুযোগ পায়।"
​পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের ভূমিকার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, "পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য জনগণের সচেতনতাও সমান জরুরি। পরিবেশের প্রতি মানুষ নিজেরা যত বেশি দায়িত্বশীল হবে, প্রকৃতিও তত বেশি মানবজীবনকে সহায়তা করবে।"
​পল্লবী ও রূপনগর থানা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই পরিবেশ সচেতনতামূলক র‍্যালিটি সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি মাজেদুল ইসলাম মডেল স্কুলের সামনে গিয়ে শেষ হয়। এরপর ওই স্কুল প্রাঙ্গণে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন আমিনুল হক। র‍্যালিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালের দুই পাশে ওয়াকওয়ে ও গাছ রোপণের ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত